দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh

হামের সঙ্গী ডেঙ্গু, বাংলাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮ জনের!

হামের পাশাপাশি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে সেদেশের ডেঙ্গু পরিস্থিতিও।
Biswadip Dey
02:13 PM Oct 28, 2026 IST
হামের পাশাপাশি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে সেদেশের ডেঙ্গু পরিস্থিতিও।
প্রতীকী ছবি।

গত ৬ মাস ধরে বাংলাদেশে (Bangladesh) জোড়া জোড়া ব্যাটিং চালিয়ে যাচ্ছে মারণঘাতী হাম ও ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জন এবং হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু হয়েছে। মহম্মদ ইউনুসের ১৭ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে উপেক্ষিত ছিল শিশুদের হামের টিকা আমদানি। এর জেরই এখন পোহাতে হচ্ছে। গত কয়েক মাসে লাগাতার শিশুমৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ১৪০ শিশু। অন্যদিকে এই দু'টি রোগের জোড়া ব্যাটিংয়ে মঙ্গলবার অবধি ১ হাজার ৫৪০ জন প্রাণ হারিয়েছেন।

অভিযোগ, ২০২৪ সালে ৮ আগস্ট ক্ষমতা গ্রহণ করার পরই আর্থিক সুবিধা পেতে ইউনুস ইউনিসেফের থেকে টিকা কেনা বন্ধ করে ব্যক্তিভাবে টিকা কেনার ব্যবস্থা করেন। টিকা কেনার অব্যবস্থার কারণেই পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসেই টিকা কেনার ব্যবস্থা করেন। কিন্তু ততদিনে পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়ে ব্যাপকভাবে শিশুমৃত্যু ঘটতে শুরু করে দিয়েছে। যে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। এই পরিস্থিতিতে ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

অপরদিকে, ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতিও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ২ হাজার ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন। ডেঙ্গুতে চলতি বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গিয়েছেন ১৫৫ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা গিয়েছেন দু'জন করে ডেঙ্গু রোগী। গত ৬ ও ১৫ অক্টোবর বাংলাদেশে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় তৈরি হল নয়া আতঙ্কের নজির।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bangladesh
Advertisement
Tags :
Bangladesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন