২১ মহিলার স্বামী, এখনও দেখলেই বিয়ের প্রস্তাব দেয় মায়ের বয়সিরা! মরুর কীর্তিতে তাজ্জব নেটপাড়া
মাত্র ৮ জন স্ত্রীর নাম মনে রয়েছে মরুর।
Tiyasha Sarkar
01:45 PM Oct 12, 2026 IST
-
-
নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা বছর মরু মিয়া। বয়স কমবেশি ৩৫ বছর। বছর দশেক আগে প্রথম বিয়ে করেন তিনি। সেই সময় একটি ধানের বয়লারে কাজ করতেন মরু। তখন পরিবারের পছন্দে শহিদাকে বিয়ে করেন। তারপর আর থামেননি মরু। একের পর এক বিয়ে, প্রতিঘরেই রয়েছে সন্তান। তবে ২১ স্ত্রীর নামও মনে নেই মরুর। ভিক্ষে করতে যাওয়ার সময় পছন্দমতো স্ত্রীকে নিয়ে যান তিনি।
-
কিন্তু কেন এত বিয়ে? মরুর কথায়, তাঁকে দেখলেই বিয়ের জন্য পাগল হয়ে যান মহিলারা। এদিকে কোনও মহিলা বিয়ের প্রস্তাব দিলে মন খারাপ করবেন ভেবে না বলতে পারেন না তিনি। ফলে একের পর এক বেড়েছে স্ত্রীয়ের সংখ্যা। যদিও এই মুহূর্তে তাঁর সংসারে রয়েছে তিন স্ত্রী। মনে নেই ২১ স্ত্রীয়ের নামও। খুব ভেবেচিন্তে ৮ জনের নাম বলতে পেরেছেন তিনি।
-
জানা যায়, মরু যেখানেই কাজে যেতেন, ফেরার সময় এক মহিলাকে সঙ্গে করে আনতেন। অধিকাংশই তাঁর মায়ের বয়সি। প্রতিবেশীদের সদর্পে মরু জানাতেন, মহিলা তাঁর নতুন স্ত্রী। এরপর কাজি ডেকে বিয়েও সারতেন। তবে কাবিন করতেন না। ফলে সংসার ভাঙলেও কখনও আদালত পর্যন্ত ছুটতে হয়নি তাঁকে। আপাতত তিন স্ত্রীকে নিয়ে এক বাড়িতেই বাস যুবকের।
-
মরুর আচরণে স্বাভাবিকভাবেই বেজায় ক্ষুব্ধ প্রথম স্ত্রী শহিদা। তাঁর কথায়, "আমাকে তো দেখেই না। ছেলে মেয়েদেরও দেখে না। খাচ্ছি কিনা, বেঁচে আছি কি না, কিছুইরই খোঁজ রাখে না।" মান অভিমান রয়েছে অন্য স্ত্রীদেরও। তবে সকলেই জানেন রাগ করে লাভ নেই। তাই স্ত্রীয়েরা বোনের মতো মিলে মিশে থাকেন।
-
তবে এখন মরু সিদ্ধান্ত নিয়েছেন আর বিয়ে করবেন না। কারণ, সম্প্রতি পায়ে চোট পেয়েছিলেন তিনি। সেই সময় ছোট বউ ছাড়া কেউ তাঁর পাশে থাকেনি। এতেই মনে ব্যথা পেয়েছেন মরু। এখন ছোট স্ত্রীকে নিয়েই ভালো-মন্দ মিলিয়ে বাকি জীবনটা কাটাতে চান। কিন্তু নেশা ছাড়া কি এতই সহজ? উত্তর দেবে সময়।
Advertisement
Advertisement