দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh

দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম

চাঞ্চল্য ময়মনসিংহের নান্দাইলে।
Biswadip Dey
06:21 PM Oct 02, 2026 IST
চাঞ্চল্য ময়মনসিংহের নান্দাইলে।
প্রতীকী ছবি।

এক দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার মসজিদের ইমাম। চাঞ্চল্য ছড়িয়েছে ময়মনসিংহের নান্দাইলে। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

ঠিক কী হয়েছিল? ‘মাতৃছায়া’ নামের এক বৃদ্ধাশ্রমে ওই যুবতীকে ধর্ষণের চেষ্টা করা হয় সন্ধ্যা সাতটা নাগাদ। অভিযুক্তের নাম মহম্মদ রুবেল মিঁয়া। তিনি স্থানীয় মসজিদের ইমাম। তাঁকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টাই। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। এমন এক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এদিকে ময়মনসিংহের হালুয়াঘাটে শাহজাহান নামের এক যুবকের বিরুদ্ধে মদ খেয়ে তাঁর বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা গৃহবধূ। পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়। বাড়িঘর না থাকায় তাঁরা অন্যের বাড়ির বারান্দায় থাকেন। স্বামী মাদকাসক্ত। ঘটনার দিন শাহজাহান ও তাঁর স্বামী স্থানীয় একটি বাড়িতে গিয়ে মদ্যপান করেন। পরে শাহজাহান এসে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যায়।

সম্প্রতি বাংলাদেশে যৌন নির্যাতনের সংখ্যা বেড়ে গিয়েছে। শুধু মহিলা বা শিশুকন্যারাই নয়, লালসার শিকার হতে হচ্ছে বালক, কিশোরদেরও। গত বৃহস্পতিবার ফরিদপুর চরভদ্রাসন থানার এক মাদ্রাসা পড়ুয়া পরিবারকে জানায়, মাদ্রাসা শিক্ষক তার যৌন হেনস্তা করেছে। এরপর ওই ছাত্রের বাবা ও স্থানীয় কয়েকজন লোক মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে বেদম পিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bangladesh
Advertisement
Tags :
Bangladesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন