দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh

হাসিনা জমানায় দুর্নীতির অভিযোগ, কাতারে গ্রেপ্তার বাংলাদেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান

দুর্নীতির অভিযোগে গত ১৫ অক্টোবর তাঁকে কাতার থেকে গ্রেপ্তার করল পুলিশ। ইন্টারপোলের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
Amit Kumar Das
09:03 AM Oct 19, 2026 IST
দুর্নীতির অভিযোগে গত ১৫ অক্টোবর তাঁকে কাতার থেকে গ্রেপ্তার করল পুলিশ। ইন্টারপোলের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান শেখ আবদুল হান্নান গ্রেপ্তার।

শেখ হাসিনার জমানায় বাংলাদেশের বায়ুসেনা প্রধান ছিলেন তিনি। সরকার বদলের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের কোপে পড়তে হয়েছিল তাঁকে। দুর্নীতির অভিযোগ ওঠে বায়ুসেনার প্রাক্তন প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে। সেই দুর্নীতির অভিযোগে গত ১৫ অক্টোবর তাঁকে কাতার থেকে গ্রেপ্তার করল পুলিশ। ইন্টারপোলের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, অবসরপ্রাপ্ত ওই বায়ুসেনা প্রধানের হিসাব বহির্ভূত আয়ের সন্ধান পাওয়া গিয়েছে। আয়ের উৎসের বাইরে ৩.২৮ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন তিনি। ছয়টি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৭.৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। শুধু তাই নয়, তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও ১ কোটি ৯১ লক্ষ টাকার অবৈধ সম্পদ এবং ৩২টি অ্যাকাউন্টে ১ কোটি ১৮ লক্ষ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। তদন্তকারীদের দাবি, বিদেশে সম্পত্তির পাশাপাশি কানাডা ও দুবাইতে টাকা পাচারের প্রমাণ মিলেছে হান্নানের বিরুদ্ধে। তিনটি দেশে তাঁর ছেলে-মেয়েদের নামে সম্পত্তি রয়েছে। এই ঘটনায় গত বছরের ১১ নভেম্বর শেখ আবদুল হান্নানের ২টি ফ্ল্যাট বাজেয়াপ্ত ও ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেয় আদালত। এবার ইন্টারপোলের মাধ্যমে কাতার থেকে গ্রেপ্তার করা হল তাঁকে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

উল্লেখ্য, ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন হান্নান। ২০২১ থেকে ১১ জুন ২০২৪ পর্যন্ত বিমান বাহিনী প্রধান ছিলেন তিনি। তাঁর নিয়োগ হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ দুর্নীতি দমন শাখা তাঁর বিরুদ্ধে দুটি মামলা করে, ২০২৫ সালের মে মাসে আদালত তাঁর ও পরিবারের ৩৮টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, জমি-ফ্ল্যাট-বাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে দেশ ছাড়লেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কাতারে গ্রেপ্তারির পর এবার তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে তারেক সরকার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bangladesh
Advertisement
Tags :
Bangladesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন