বদলের বাংলাদেশে অবহেলিত শ্রমিকরা, ধুঁকছে পোশাকশিল্প! দায় ঝেড়ে লিগকে দুষলেন তারেকের মন্ত্রী
Sucheta Sengupta
বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা ও সংলগ্ন এলাকার রাস্তাঘাট অগ্নিগর্ভ। আন্দোলন দমনে পুলিশও কড়া। রাবার বুলেট, টিয়ার গ্যাস চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে প্রত্যাবর্তনের আগে এই পরিস্থিতিতে অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। চাপে তারেক সরকার। এই অস্থিরতার নেপথ্যে পুরোপুরি আওয়ামি লিগকেই দায়ী করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বললেন, এসব নিষিদ্ধ আওয়ামি লিগ সমর্থিত মালিক ও শ্রমিকদের কাজ। তাঁর এই মন্তব্য নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমরা লক্ষ্য করেছি, বিগত কিছুদিন যাবৎ পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিক ভাইবোনদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আন্দোলনের নামে ষড়যন্ত্র চলছে। শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থির করতে চাইছে।’’
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমরা লক্ষ্য করেছি, বিগত কিছুদিন যাবৎ পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিক ভাইবোনদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আন্দোলনের নামে ষড়যন্ত্র চলছে। শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থির করতে চাইছে।’’ মন্ত্রীর আরও অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে নানা ইন্ধন দিয়ে শ্রমিকদের ব্যবহার করে, আন্দোলনের নামে ষড়যন্ত্র চলছে। শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
বিশ্বের অন্যতম বড় বস্ত্রশিল্প বাংলাদেশে। এর উপর নির্ভর করে চলে দেশের অর্থনীতির সিংহভাগ। সেখানে শ্রমিক ও মজুররা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত বলে দীর্ঘদিন ধরে অভিযোগ। মাঝেমধ্যেই প্রতিবাদস্বরূপ এখানে বিভিন্ন কারখানার শ্রমিকরা ধর্মঘট করেন। এবার সেই আন্দোলনই বড় আকার ধারণ করল। কাজ হারিয়েছেন প্রায় ১০ লক্ষ শ্রমিক। এদেশের পোশাক শিল্পে সমস্যাও ঢের। তারেক সরকারের কাছে সেসবের সমাধান প্রত্যাশিত ছিল। কিন্তু তা হয়নি। তাই আজকের এই পরিস্থিতি।
কিন্তু এনিয়ে নিজেদের দায় ঝেড়ে তারেকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি আঙুল তুললেন আওয়ামি লিগের দিকে। হাসিনার দল এই মুহূর্তে নিষিদ্ধ হলেও আড়াল থেকে সক্রিয়তা দেখাচ্ছে। তাই মন্ত্রীর অভিযোগ, শ্রমিক ও মালিকদের পারস্পরিক ঝামেলাকে সামনে রেখে আসলে লিগই কলকাঠি নাড়ছে দেশে অস্থিরতার জন্য। যদিও সরকার সমাধানে আগ্রহী বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। জানান, নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। আজই শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।