দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh

হাসিনা-ঘনিষ্ঠ একাধিক পুলিশকর্তাকে বরখাস্ত! চিনা কায়দায় 'পথের কাঁটা' সাফাই তারেকের?

একাংশের মতে, সেনাবাহিনী এবং প্রশাসনে এ ধরনের সাফাই অভিযানের রীতি রয়েছে চিনে। সম্প্রতি ৩৩ জন শীর্ষ আধিকারিককে বহিষ্কৃত করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
Subhodeep Mullick
08:52 PM Oct 31, 2026 IST
একাংশের মতে, সেনাবাহিনী এবং প্রশাসনে এ ধরনের সাফাই অভিযানের রীতি রয়েছে চিনে। সম্প্রতি ৩৩ জন শীর্ষ আধিকারিককে বহিষ্কৃত করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি।

শেখ হাসিনা-ঘনিষ্ঠ ৮ জন পুলিশ কর্তাকে বরখাস্ত করল তারেক রহমানের সরকার। অভিযোগ, অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তাঁরা। তালিকায় রয়েছেন ঢাকা
মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রাক্তন ডিবিপ্রধান হারুনও। শনিবার একটি বিবৃতিতে জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে ওয়াকিবহাল মহলের একাংশ প্রশ্ন তুলছেন, ক্ষমতার রাশ নিজের হাতে রাখতেই কি চিনা কায়দায় 'পথের কাঁটা' সাফাই করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী?

হারুন ছাড়াও বরখাস্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন ডিআইজি আনিসুর রহমান, প্রাক্তন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, প্রাক্তন পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গির হাছান ও প্রাক্তন সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন। বিবৃতিতে জানানো হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়াতেই তাঁদের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমতি ছাড়া তাঁরা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিবৃিতিতে স্পষ্ট করা হয়েছে, অনুপস্থিতির দিন থেকেই ওই আধিকারিকদের বরখাস্ত করা হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জানা গিয়েছে, প্রাক্তন ডিআইজি আনিসুর রহমান ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। অসদাচরণ ও পলাতক থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল। প্রাক্তন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী ২০২৫ সালের ২২ জানুয়ারি রাজশাহীতে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে নিযুক্ত হওয়ার পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত। প্রাক্তন পুলিশ সুপার তারেক বিন রশিদ ২০২৪ সালের ২ নভেম্বর ১৫ দিনের ছুটিতে যান কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আর কাজে ফেরেননি। অন্যদিকে, প্রাক্তন সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি কানাডায় যান। ৪২ দিনের ছুটি শেষ হওয়ার পর ২৮ মার্চ কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর যোগ দেননি। বর্তমানে তিনি কানাডাতেই রয়েছেন। তাকে 'পলাতক' চিহ্নিত করা হয়েছে।

বিশ্লেষকদের একাংশের মতে, সেনাবাহিনী এবং প্রশাসনে এ ধরনের সাফাই অভিযানের রীতি রয়েছে চিনে। সম্প্রতি ৩৩ জন শীর্ষ আধিকারিককে বহিষ্কৃত করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ‘শুদ্ধিকরণ’-এর নামে আসলে বিরোধী স্বর দমনের চেষ্টা করছেন তিনি। এমনটাই মত ওয়াকিবহাল মহলের একাংশের। তাদের বক্তব্য, চিনের মতো একই কৌশল অবলম্বনের চেষ্টা করছেন তারেক।  

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BangladeshSheikh HasinaTarique Rahman
Advertisement
Tags :
BangladeshSheikh HasinaTarique Rahman

নিয়মিত খবরে থাকতে ফলো করুন