তিস্তা থেকে ফরাক্কা, জলবণ্টনে ভারতের 'বন্ধুত্ব' চাইছে বাংলাদেশ
Sucheta Sengupta
ফের কলকাতা মেট্রোয় পাওয়ার ব্লক ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। আগামী ১ নভেম্বর, রবিবার তাই ব্লু লাইনে আংশিক মিলবে মেট্রো পরিষেবা। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রো। ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাওয়া যাবে না মেট্রো। অর্থাৎ ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং আপ লাইনেও একই পথে মেট্রো পাবেন। ব্লু লাইনে সম্পূর্ণ রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে সন্ধ্যা ৬টা বাজবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক পরিষেবা মিলবে।
আগামী ১ নভেম্বর, রবিবার মহানায়ক উত্তমকুমার ও নেতাজি মেট্রো স্টেশনে পাওয়ার ব্লক অর্থাৎ রক্ষণাবেক্ষণের কাজ চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত। সেই কারণে ব্লু লাইনে সম্পূর্ণ রুটে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। রবিবারের সূচি অনুযায়ী, আপ ও ডাউনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে ওই কাজের সময়ের মধ্যে।
কলকাতা মেট্রোর বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, আগামী ১ নভেম্বর, রবিবার মহানায়ক উত্তমকুমার ও নেতাজি মেট্রো স্টেশনে পাওয়ার ব্লক অর্থাৎ রক্ষণাবেক্ষণের কাজ চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত। সেই কারণে ব্লু লাইনে সম্পূর্ণ রুটে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। রবিবারের সূচি অনুযায়ী, আপ ও ডাউনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে ওই কাজের সময়ের মধ্যে। সকাল ৯টা প্রথম মেট্রো চালু হবে দক্ষিণেশ্বর থেকে। সকাল ৯টা ১৫-এ ময়দান থেকে পাওয়া যাবে দিনের প্রথম মেট্রো। গোটা লাইনে পরিষেবা স্বাভাবিক হতে হতে সন্ধ্যা ৬টা পেরিয়ে যাবে বলে জানা যাচ্ছে মেট্রোর ওই বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন:
তবে ইয়েলো লাইন অর্থাৎ জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া ও গ্রিন লাইন, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে রবিবার স্বাভাবিক পরিষেবা মিলবে। অরেঞ্জ ও পার্পল লাইনে মেট্রো রবিবার বন্ধই থাকে। কলকাতা মেট্রোর ব্লু লাইনেই সবচেয়ে বেশি লোক যাতায়াত করেন। কর্মসূত্রে প্রতিদিন এই রুটে প্রচুর ভিড় হয়। রবিবার মাঝপথ অর্থাৎ ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বেশ দীর্ঘ পাতালপথ বন্ধ থাকায় নিত্যযাত্রীরা বেশ অসুবিধার মুখে পড়বেন নিঃসন্দেহে। বিকল্প রুটেও ভিড় বেশি হবে ওইদিন। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, রবিবার তত ভিড় হয় না, সেই কারণে ওইদিন কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।