দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh’s Crish

বোনের বোরখা গায়ে স্টান্ট! নেটদুনিয়ায় ভাইরাল বাংলাদেশের 'ক্রিশ' সিরাজ

কে এই বাংলাদেশের 'ক্রিশ'?
Sayani Sen
08:00 PM Oct 15, 2026 IST
কে এই বাংলাদেশের 'ক্রিশ'?
  • পরনে কালো পোশাক। মুখে কালো মুখোশ। এই অবতারে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন সর্বত্র। কেউ বিপদে পড়লে হয়ে উঠছেন 'মসিহা'। কখনও জ্বলন্ত বাড়িতে ঢুকে পড়ছেন। তাঁকে উদ্ধার করছেন। টিভির পর্দায় সেই 'ক্রিশ'কে পছন্দ করেন না, এমন বোধহয় কেউ নেই।

  • তাঁকে দেখেই সুপারহিরো হওয়ার ইচ্ছা বাংলাদেশের সিরাজগঞ্জের বাসিন্দা মহম্মদ আল মামুন। পরিবারের জোয়াল ঠেলতে পাইপ মিস্ত্রি হিসাবে কাজ করেন। কখনও কখনও লোহা, স্টিলের কাজও করেন। আর বাকি সময়ে স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করেন।

  • দামি পোশাক নেই। প্রশিক্ষণ নেননি কারও থেকে। ভরসা বলতে বোনের বোরখা। তা পরেই ফাঁকা সময়ে নানা কৌশল অবলম্বন করেন। কখনও এই বাড়ির ছাদ থেকে ওই বাড়িতে উড়ে আসেন। আবার কখনও ছাদ থেকে সোজা রাস্তায়। তা দেখে তাজ্জব তাঁর প্রতিবেশীরা।

  • কেউ কেউ আবার মোবাইলে তা ক্যামেরাবন্দি করেন। ওই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তা ভাইরাল হয়ে যায়। ক্রমেই জনপ্রিয়তা পান সিরাজ। হয়ে ওঠেন 'বাংলার ক্রিশ'। এখন তাঁর নাম মুখে মুখে ফেরে বাংলাদেশে।

  • মামুন বলেন, "ছোট থেকেই ক্রিশ হয়ে ওঠার স্বপ্ন দেখি। প্রায় ৮-১০ বছর ধরে নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছি। আমি এস এস পাইপ মিস্ত্রির কাজ করি। কাজের পর বাকি সময়ে অনুশীলন করি।" সরকারের কাছে তাঁর একটাই আর্জি, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জামের বন্দোবস্ত করা হোক।

  • মামুনের প্রতিবেশীরাও বেশ আপ্লুত। তাঁরা বলেন, "নিজের ইচ্ছা আর পরিশ্রম দিয়ে মামুন ব্যতিক্রমী হয়ে উঠেছেন। সরকার প্রশিক্ষণ এবং সহযোগিতা করুক, এটাই চান।" তবে মামুন নিজেকে শুধুমাত্র বাংলাদেশের গণ্ডিতে বেঁধে রাখতে চান না। তিনি চান আরও এগিয়ে যেতে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bangladesh
Advertisement
Tags :
Bangladesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন