দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh Protest

হাসিনা ফেরার আগেই শ্রমিক বিক্ষোভে জ্বলছে বাংলাদেশ! পরিস্থিতি সামাল দিতে নামল বিজিবি

পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।
Kousik Sinha
05:14 PM Nov 03, 2026 IST
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশের রাস্তায় মোতায়েন বিজিবি।

আগামী মাস অর্থাৎ ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রত্যাবর্তনের আগে ফের জ্বলে ওঠেছে ওপার বাংলা। আধাসেনা, বিজিবিকে নামিয়েও বিক্ষোভ (Bangladesh Protest) সামলাতে নাজেহাল অবস্থা প্রধানমন্ত্রী তারেক রহমানের। আজ, মঙ্গলবারও সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের একাধিক জায়গায়। এদিন নতুন করে ঢাকার মিরপুর, কালশী, সাভার-সহ একাধিক জায়গায় রীতিমতো পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনার ঘটনা ঘটেছে। এমনকী একাধিক জায়গায় সকাল থেকে শুরু হয়েছে অবরোধ। তা তুলতে গেলে বাংলাদেশ পুলিশের সঙ্গে একেবারে খন্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পালটা কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় আবদুল্লাহপুর-বাইপাইল জাতীয় সড়কে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের বিভিন্ন জায়গায় আধা সেনা মোতায়েনের পাশাপাশি বিজিবিকেও মোতায়েন করা হয়েছে। গাজিপুর ও নারায়ণগঞ্জ-সহ আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিকে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতির উপর কড়া নজর রাখতে ড্রোন, বডি ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি।

রিপোর্ট বলছে, অস্থিরতার জেরে বাংলাদেশে বন্ধ হয়েছে ৫২৯টি পোশাক কারখানা। কর্মহীন হয়েছেন প্রায় ১০ লক্ষ শ্রমিক। কিন্তু কেন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ? জানা যাচ্ছে, বাংলাদেশের বস্ত্র শ্রমিকরা বর্তমানে ১২,৫০০ টাকা বেতন পান। এই বেতন ৩০ হাজার টাকা করার দাবি উঠেছে। শ্রমিকদের বক্তব্য, এত কম টাকায় সংসার চলছে না। কারখানা মালিকরা ২৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব দিলেও তাতে রাজি হননি শ্রমিকরা। এই অবস্থায় গত সপ্তাহের শেষ থেকে ঢাকার উপকণ্ঠে আশুলিয়া, সাভার, গাজীপুর এবং মিরপুরে বিক্ষোভ শুরু হয়। গাজীপুরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোটা ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র দেখছে তারেক সরকার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শ্রমিক বিক্ষোভে উত্তাল বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘ডিসেম্বরের আগে বস্ত্রশিল্পকে অস্থির করার চেষ্টা চলছে।’ পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে কারখানা চালু রাখার ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। সরাসরি হাসিনার নাম না নিলেও মন্ত্রীর গলায় ‘ডিসেম্বর’ মন্তব্য অশনি সংকেত হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। কারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্টে ভারত থেকে অডিও বার্তায় বলেছিলেন, মৃত্যুদণ্ডের সাজা সত্ত্বেও ডিসেম্বরে দেশে ফিরবেন তিনি। এহেন অবস্থায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আধা সেনা মোতায়েনের পাশাপাশি বিজিবিকেও মোতায়েন করা হয়েছে। গাজিপুর ও নারায়ণগঞ্জ-সহ আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিকে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতির উপর কড়া নজর রাখতে ড্রোন, বডি ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি। ঢাকা পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, গাজিপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ওই আধিকারিকের কথায়, বিজিবি ড্রোন এবং বডি ক্যামেরার মাধ্যমে গোটা পরিস্থিতির উপর মনিটরিং করা হচ্ছে।

অন্যদিকে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আওয়ামি লিগ ও ছাত্রলিগের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা পুলিশ। এই শ্রমিক বিদ্রোহ বাংলাদেশ সরকারের ঘুম ছুটিয়েছে। কারণ, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এই খাত থেকে আসে। যা জিডিপির প্রায় ১০ শতাংশ। বছরে বস্ত্র শিল্প থেকে ৫৫ বিলিয়ন ডলারের বাণিজ্য করে বাংলাদেশ। Levi’s, Zara, Walmart, H&M-এর মতো ব্র্যান্ডগুলির পোশাক এখানে তৈরি হয়। ফলে কারখানা বন্ধ হলে আন্তর্জাতিক ক্রেতাদের অর্ডার হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন মালিকরা। শ্রমিকরা কাজে যোগ না দিলে বেতন বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bangladesh
Advertisement
Tags :
Bangladesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন