দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Cox's Bazar

পুজোর আনন্দ নিমেষেই বদলে গেল শোকে! কক্সবাজারের রিসর্টে অগ্নিকাণ্ড, মৃত ১০ পর্যটক

রিসর্টের রান্নাঘর থেকে সম্ভবত আগুন লেগেছে, প্রাথমিক অনুমান দমকলের। চলছে উদ্ধারকাজ।
Sucheta Sengupta
03:35 PM Oct 17, 2026 IST
রিসর্টের রান্নাঘর থেকে সম্ভবত আগুন লেগেছে, প্রাথমিক অনুমান দমকলের। চলছে উদ্ধারকাজ।
১৭ অক্টোবর, শনিবার। বাংলাদেশের কক্সবাজারের রিসর্টে অগ্নিকাণ্ড, মৃত অন্তত ১০

পুজোর আনন্দ নিমেষেই পরিণত হল নিরানন্দে। ছুটি পেয়ে পরিবারের সদস্যরা সকলে মিলে আনন্দ করতে গিয়েছিলেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের এক রিসর্টে। আর সেখানেই অগ্নিকাণ্ডের জেরে প্রাণ গেল অন্তত ১০ জনের। তাঁরা সকলেই পর্যটক বলে জানা যাচ্ছে। বাংলাদেশের প্রধান সমুদ্র সৈকত তথা পর্যটন কেন্দ্র কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভের পাশে টুপটুপ নামে রিসর্টে শনিবার সকালে আচমকা আগুন লাগে। উপজেলার নির্বাহী আধিকারিক জানিয়েছেন, আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৬ জন। হতাহতদের উদ্ধারে দ্রুত কাজ চলছে বলে জানান তিনি।

দমকল বিভাগের আধিকারিক দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি মৃতদেহ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। সূত্রের খবর, ওই রিসর্টে মোট ১৭ পর্যটক ছিলেন। মৃতদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। শনিবার সকাল ৮টা নাগাদ মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসর্টে এই অগ্নিকাণ্ড ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুলের পরিবারের ৬ সদস্য।

দমকল বিভাগের আধিকারিক দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি মৃতদেহ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। সূত্রের খবর, ওই রিসর্টে মোট ১৭ পর্যটক ছিলেন। মৃতদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। শনিবার সকাল ৮টা নাগাদ মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসর্টে এই অগ্নিকাণ্ড ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুলের পরিবারের ৬ সদস্য। তাঁরা হলেন - ৩৩ বছরের ফারিয়া কবীর, ২৪ বছরের নাফিস ইবতে হামিদ, পাঁচ বছর বয়সী ফাইজান, বছর তেইশের মিথিলা মেহজাবিন, লাইলা জাহান নাবিলা ও ২৮ বছরের মালিহা। এতে ছয়জন আহত হয়েছেন। তাঁদের সকলেরই বয়স ২৯ থেকে ৩৪ বছর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

উখিয়া উপজেলার নির্বাহী আধিকারিক (ইউএনও) পান্না আক্তার বলেন, ওই রিসর্টে আশিকুলের পরিবারের ৯ সদস্য ছিলেন। এর মধ্যে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে ভর্তি। বেলা ১১টা নাগাদ উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, ওই রিসর্টে ২৭ জনের এন্ট্রি ছিল, এর মধ্যে ৯ জন রিসর্টের বাইরে ছিলেন। কক্সবাজারের জেলাশাসক মহম্মদ মান্নান জানান, হতাহতরা সবাই পর্যটক। ধারণা করা হচ্ছে, রিসর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত। কারণ অনুসন্ধানে এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর রিসর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BangladeshCox's BazarTourists
Advertisement
Tags :
BangladeshCox's BazarTourists

নিয়মিত খবরে থাকতে ফলো করুন