দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh Protest

শ্রমিক আন্দোলনে রণক্ষেত্র ঢাকা, ভাঙচুর, নামল আধাসেনা! পরপর বিক্ষোভে অস্বস্তিতে তারেক?

বর্তমানে বাংলাদেশে বস্ত্র কারখানায় শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তা বৃদ্ধি করে ৩০ হাজার ০০০ টাকা করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
Subhodeep Mullick
04:26 PM Nov 01, 2026 IST
বর্তমানে বাংলাদেশে বস্ত্র কারখানায় শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তা বৃদ্ধি করে ৩০ হাজার ০০০ টাকা করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
রাস্তা অবরোধ করে ঢাকায় বিক্ষোভে শ্রমিকরা। ছবি: এএনআই।

এবার শ্রমিক আন্দোলনে রণক্ষেত্র ঢাকা। ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভে (Protest) নেমেছেন বস্ত্র কারখানায় শ্রমিকরা। একাধিক দোকান, গাড়িতে ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (Bangladesh) (বিজিবি)-কে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জও করা হয়।

বর্তমানে বাংলাদেশে বস্ত্র কারখানায় শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তা বৃদ্ধি করে ৩০ হাজার ০০০ টাকা করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে সরকার, যার ফলে তাঁদের বেতন ও সুযোগ-সুবিধা প্রায় দ্বিগুণ হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বস্ত্র শ্রমিকরা তাঁদের মজুরি বাড়ানোর দাবি তুলছেন। তবে পোশাক কারখানার মালিকদের বক্তব্য, বর্তমানে কাজের অর্ডার কমে গিয়েছে, পণ্যের দামও বাড়েনি। অথচ কাঁচামাল আমদানির খরচ অনেক বেশি। তাই এই মজুরি বৃদ্ধির দাবি পূরণ করা কঠিন। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রবিবার ঢাকার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান শয়ে শয়ে শ্রমিক। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই বিক্ষোভের জেরে ঢাকা ও গাজিপুরে যান চলাচল ব্যাহত হয়। অবরুদ্ধ হয়ে পড়ে মিরপুর-১০ মোড়। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশ সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বাঁধে। ছোড়া হয় ইট। শুধু তাই নয়, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগও করে দেন বিক্ষোভকারীরা। পালটা জবাব দেয় বাহিনীও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল এবং সাউন্ড গ্রেনেড। পুলিশ জানিয়েছে, অস্থিরতার কারণে নরসিংপুর এলাকার সমস্ত কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, চাপের মুখে বস্ত্র শ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার জন্য ছয় সদস্যের বোর্ড গঠন করা হচ্ছে।

এদিকে মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, জ্বালানি সংকটের প্রতিবাদে সরকারের ফের প্রতিবাদে নেমেছে ছাত্রদল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। শুক্রবার ঢাকায় প্রতিবাদ সভার আয়োজন করে তারা। যোগ দিয়েছিলেন হাজার হাজার মানুষ। তাঁদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তার রেশ কাটতে না কাটতেই ঢাকায় ফের বিক্ষোভের ঢেউ। বলা বাহুল্য, একের পর এক বিক্ষোভের জেরে প্রবল অস্বস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BangladeshTarique Rahman
Advertisement
Tags :
BangladeshTarique Rahman

নিয়মিত খবরে থাকতে ফলো করুন