দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh

বাঁচার আকুতি জানিয়ে বাবাকে মেসেজেও হল না রক্ষা, বাংলাদেশে গণধর্ষিতা সপ্তম শ্রেণির ছাত্রী

গভীর রাতে বাবার মুঠোফোনে নিজের ‘লাইভ লোকেশন’ পাঠিয়ে বাঁচার আকুতি জানিয়েছিল ওই কিশোরী!
Biswadip Dey
07:11 PM Oct 09, 2026 IST
গভীর রাতে বাবার মুঠোফোনে নিজের ‘লাইভ লোকেশন’ পাঠিয়ে বাঁচার আকুতি জানিয়েছিল ওই কিশোরী!
প্রতীকী ছবি।

বাবার ফোনে পাঠিয়েছিলেন ‘লাইভ লোকেশন’। আশা ছিল, শেষমুহূর্তে নিজেকে রক্ষা করতে পারবে। কিন্তু তা হল না। ভোরে মিলল সেই কিশোরীর নিথর দেহ। অভিযোগ, গণধর্ষণ করার পর খুন করা হয়েছে তাকে। এমনই এক মর্মান্তিক ঘটনায় বাংলাদেশের কুমিল্লা।

জানা গিয়েছে, সেখানকার লালমাইয়ের ধানখেত থেকে উদ্ধার হওয়া কিশোরীর বয়স ১৫ বছর। সে সপ্তম শ্রেণির ছাত্রী। ঘাতকদের নির্মম শিকার হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে গভীর রাতে বাবার মুঠোফোনে নিজের ‘লাইভ লোকেশন’ পাঠিয়ে বাঁচার আকুতি জানিয়েছিল সে। ঘুমিয়ে থাকায় ওই ব্যক্তি সেই বার্তা রাতে দেখতে পাননি। সকালে ঘুম ভেঙে মেসেজ দেখে লোকেশনে পৌঁছে থমকে যান মর্মান্তিক দৃশ্য দেখে। দেখতে পান মেয়ের প্রাণহীন দেহ। শুক্রবার এই কাণ্ডের অন্যতম অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার হাহা আবদুল আলিম জানিয়েছেন, গত ৪ অক্টোবর তাঁর মেয়ে কক্সবাজারে গিয়েছিল। বুধবার ছিল তার ফেরার দিন। কুমিল্লায় ফেরত আসার বাসে উঠে পড়ে সে। এরপর রাত পৌনে দু'টো নাগাদ সে মেসেজ করে তাঁকে। ফোনে পাঠিয়ে দেয় লোকেশন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওই বার্তা পেয়ে তিনি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়েন। লোকেশন ট্র্যাক করে জগৎপুর গ্রামের ধানখেতে পৌঁছাতেই নজরে আসে মেয়ের নগ্ন নিথর দেহ। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। বাকিদের দ্রুত গ্রেপ্তার করতে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এদিকে পদ্মাপাড়ের ফরিদপুর জেলা সদরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জনৈক রাজ্জাক বিশ্বাসকে আটক করেছে পুলিশ। পাঁচদিন আগে শিশুটির বাবা মারা যান। আজ, শুক্রবার বাড়িতে মিলাদের আয়োজন থাকায় পরিবারের সদস্যরা গতকাল ব্যস্ত ছিলেন। অভিযোগ, সেই সুযোগে শিশুটিকে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে রাজ্জাক। শিশুটিকে কাঁদতে দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আন্দাজ করেন। এরপর তাকে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bangladesh
Advertisement
Tags :
Bangladesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন