দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh

অবশেষে কাটল খড়া! বাংলাদেশের নদীতে দেখা মিলল ইলিশের, প্রথমদিনেই উঠল টন টন মাছ

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, প্রথমদিনেই এক হাজার টন ইলিশ উঠেছে।
Kousik Sinha
07:23 PM Oct 31, 2026 IST
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, প্রথমদিনেই এক হাজার টন ইলিশ উঠেছে।
বাংলাদেশের বাজারে ইলিশ।

গত ২২ দিন ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তারেক সরকার। সম্প্রতি সেই সময়সীমা শেষ হয়েছে। নদীতে ফের ইলিশ ধরতে ঝাঁপিয়ে পড়েছেন মৎস্যজীবীরা। দীর্ঘ খরা কাটিয়ে প্রথমদিনেই জালে উঠল বিপুল ইলিশ। জানা গিয়েছে, চাঁদপুরের বাসিন্দা, পেশায় মৎস্যজীবী লিটন তপাদার রাত থেকে ভোর পর্যন্ত নদীতে জাল ফেলে ১২ হাজার টাকার ইলিশ ধরেছেন। তাঁর কথায়, ''অন্য সময়ে যে ইলিশ ধরা পড়ে। এবার তার থেকে অনেক বেশি ইলিশ জালে উঠেছে। এভাবে যদি ইলিশ ওঠে তাহলে যে ঋণ নিয়েছিলাম, তা খুব শীঘ্রই মিটিয়ে দিতে পারব।'' শুধু লিটন নয়, এমনই মত এলাকার একাধিক মৎস্যজীবীর।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, প্রথমদিনেই এক হাজার টন ইলিশ উঠেছে। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ চাঁদপুরের পদ্মা–মেঘনার ইলিশ। বাকি ৭০ শতাংশ নোয়াখালীর হাতিয়া ও ভোলার ইলিশ।

বাংলাদেশের বাজার থেকে কার্যত উধাও ইলিশ। এহেন অবস্থায় সহায় হয়েছে ভারত। গত কয়েকমাসে টন টন ইলিশ বাংলাদেশে পাঠিয়েছে ভারত। গুজরাত তো বটেই, হাওড়া বাজার থেকেও ওপার বাংলায় রপ্তানি হয় ইলিশ। কেন ইলিশ মিলছে না, তা নিয়ে একেবারে হৈচৈ পড়ে যায় বাংলাদেশের বাজারে। এরমধ্যেই টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি হয়। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে জারি হয় এহেন নিষেধাজ্ঞা। গত ২৯ অক্টোবর রাতে শেষ হয়েছে এই নিষেধাজ্ঞা। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা উঠতেই ইলিশ ধরতে নদীতে নৌকা ভাসিয়েছেন জেলেরা। তার প্রথমদিনেই বিপুল সংখ্যায় ইলিশ ধরা পড়ায় খুশি জেলেরা। খুব শীঘ্রই সেই ইলিশ বাংলাদেশের বাজারেও আসবে বলে জানাচ্ছেন মৎস্যজীবীরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মৎস্যজীবী আবুল কালাম সাতজন মিলে মধ্যরাতে মেঘনা নদীতে ইলিশ ধরতে যান। তাঁদের জালে ধরা পড়া ইলিশ বিক্রি করেছেন ১৫ হাজার টাকায়। চাঁদপুর মাছ ঘাটের ইলিশ ব্যবসায়ী আকবর হোসেন জানান, নিষেধাজ্ঞার পর প্রথম দিন ভালো পরিমাণ ইলিশ ধরা পড়েছে। পদ্মা-মেঘনায় ধরা পড়া কেজি আকারের ইলিশের দাম পড়ছে ২৪০০ টাকা। আর ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজি প্রতি দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। সাগরের ইলিশ কেজি পড়ছে ১৫০০ টাকা করে। ছোট ৪০০-৫০০ গ্রামের ইলিশের কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। 

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, প্রথমদিনেই এক হাজার টন ইলিশ উঠেছে। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ চাঁদপুরের পদ্মা–মেঘনার ইলিশ। বাকি ৭০ শতাংশ নোয়াখালীর হাতিয়া ও ভোলার ইলিশ। ওই ব্যক্তির কথায়, আজ, শনিবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি করছেন খুচরো মাছ ব্যবসায়ীরা। তবে আগের চেয়ে কম দামে ইলিশ বিক্রি হচ্ছে। নিষেধাজ্ঞার আগে এক কেজি ওজনের ইলিশ মাছের দাম ছিল দুই হাজার ৪০০ থেকে দুই হাজার ৬০০ টাকা। ৮০০-৯০০ গ্রামের ইলিশ কেজি প্রতি এক হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন শবে ররাত।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BangladeshDhakaIlish
Advertisement
Tags :
BangladeshDhakaIlish

নিয়মিত খবরে থাকতে ফলো করুন