ইসলামকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট! ধর্ম অবমাননার অভিযোগে বাংলাদেশে বাড়িঘর ভাঙচুর
Sucheta Sengupta
ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) রংপুর। ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্টের জেরে তিনটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে খবর। সোমবার সন্ধ্যায় এই ঘটনার পর পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে শতাধিক পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারির চেষ্টা চলছে।
স্থানীয় সূত্র উদ্ধৃত করে ঢাকা থেকে প্রকাশিত একটি খবর অনুযায়ী, সম্প্রতি সদর ইউনিয়নে এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগ ওঠে। এর উৎস খুঁজতে গিয়ে বাংলাদেশের উত্তর জনপদ রংপুরের পীরগঞ্জের খোঁজ মেলে। অভিযোগ ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। সোমবার সন্ধ্যায় বিক্ষুব্ধ লোকজন তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ।
ঠিক কী ঘটেছে? ধর্ম অবমাননার অভিযোগে সোমবার সন্ধ্যায় সেখানকার তিনটি বাড়িতে ভাঙচুর হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্র উদ্ধৃত করে ঢাকা থেকে প্রকাশিত একটি খবর অনুযায়ী, সম্প্রতি সদর ইউনিয়নে এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগ ওঠে। এর উৎস খুঁজতে গিয়ে বাংলাদেশের উত্তর জনপদ রংপুরের পীরগঞ্জের খোঁজ মেলে। অভিযোগ ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। সোমবার সন্ধ্যায় বিক্ষুব্ধ লোকজন তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ। কারা এই কাজ করল, তা এখনও অজানা। অভিযুক্তদের খোঁজ চলছে।
আরও পড়ুন:
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ‘‘সন্ধ্যায় নমাজের পর একদল লোক আমাদের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। ওই সময় বিদ্যুৎ না থাকায় হামলাকারীদের চিনতে পারিনি।’’ হামলায় ক্ষতিগ্রস্ত একজনের কথায়, ‘‘সন্ধ্যায় একদল লোক আমাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে। তিনটি ছাগল ও ঘরের আসবাব লুট করে নিয়ে যায়। পরে পুলিশ আসায় আমরা ভরসা পেয়েছি।’’ এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রংপুরের পুলিশ সুপার মহম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী আধিকারিক (ইউএনও) আবদুল্লাহ আল বাকিউল বারি ও স্থানীয় বিএনপির নেতারা। তাঁরা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীও।