দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh

নিষেধাজ্ঞা উড়িয়ে 'জয় বাংলা' স্লোগান, হাসিনার ধানমন্ডিতে আওয়ামি লিগের মিছিলে বিস্ফোরণ

শনিবার এই ঘটনায় বাংলাদেশ পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
Sucheta Sengupta
06:39 PM Sep 26, 2026 IST
শনিবার এই ঘটনায় বাংলাদেশ পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামি লিগ। কিন্তু সেই নিষেধাজ্ঞা উড়িয়ে গোপনে গোপনে সভা, মিছিল চলছে হাসিনার দলের। বিশেষত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন ঘোষণা করার পর থেকে এই সক্রিয়তা বেড়েছে। এবার ঢাকার ধানমন্ডিতে ২৭ নম্বর সড়ক এলাকায় নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলে নেমেছিলেন। সেই মিছিলে অন্তত চারটি হাতবোমা বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

শনিবার ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানিয়েছেন, দুপুর ১২ টা ১৫ নাগাদ দিকে ওই মিছিল থেকে চারটি হাতবোমা বিস্ফোরণ হয়েছে। মিছিলের ব্যানারে মোহাম্মদপুর থানা আওয়ামি লিগ লেখা দেখা গিয়েছে। ওসি বলেন, “একদল লোক মিছিল করার উদ্দেশে জড়ো হলে, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেসময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।” ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয় বলেও জানিয়েছেন ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এই ঘটনার একটি ভিডিওতে দেখা গিয়েছে, একদল মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলটি ইবনেসিনা হাসপাতালের পাশ থেকে শুরু হয়ে ২৭ নম্বর সড়কের বাটার বিক্রয়কেন্দ্রের সামনে গেলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটনানো হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওসি ইমদাদুল।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই সময় হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনাও ঘটে। মামলায় এখনও পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাদের কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। মিছিল নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে গুলশান থানার ওসি মহম্মদ দাউদ হোসেনকে এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
ArrestAwami LeagueBangladeshJoy BanglaRally
Advertisement
Tags :
ArrestAwami LeagueBangladeshJoy BanglaRally

নিয়মিত খবরে থাকতে ফলো করুন