দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Dhaka

ঢাকায় মেট্রোর কাজ করবে ভারতের সংস্থা এলঅ্যান্ডটি, হল ৫ হাজার কোটি টাকার চুক্তি

জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথভাবে সংস্থাটি রেলপথ নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, সিগন্যালিং, টেলি যোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ করবে।
Jaba Sen
07:33 PM Oct 27, 2026 IST
জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথভাবে সংস্থাটি রেলপথ নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, সিগন্যালিং, টেলি যোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ করবে।
ফাইল ছবি।

রাজধানী ঢাকার (Dhaka) মেট্রোরেল লাইন-১ প্রকল্পের গুরুত্বপূর্ণ দু'টি সিস্টেম প্যাকেজের নকশা প্রণয়ন ও নির্মাণকাজের চুক্তি পেয়েছে ভারতের সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথভাবে সংস্থাটি রেলপথ নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, সিগন্যালিং, টেলি যোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ করবে।

এলঅ্যান্ডটির ঘোষণা অনুযায়ী, চুক্তি দু'টিকে তাদের বড় অঙ্কের প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানা গিয়েছে, এটি ভারতীয় টাকার হিসেবে ৫ হাজার কোটি টাকারও বেশির চুক্তি। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশি। বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের লাইন-১-এর আওতায় তাদের পরিবহণ ব্যবসা বিভাগ এ দুটি কাজের চুক্তি পেয়েছে। চুক্তি অনুযায়ী, এলঅ্যান্ডটি ও সুমিতোমো করপোরেশন পুরো রেলপথে ট্র্যাক নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, ট্র্যাকশন সাবস্টেশন, ওভারহেড ক্যাটেনারি সিস্টেম-সহ সংশ্লিষ্ট বৈদ্যুতিক পরিকাঠামোর নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, স্থাপন, পরীক্ষা ও চালুর কাজ করবে। পাশাপাশি প্রকল্পের সিগন্যালিং, টেলি যোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থাও চুক্তির আওতায় রয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মঙ্গলবার এলঅ্যান্ডটি একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, তাদের পরিবহণ ব্যবসা বিভাগ ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এসব কাজের চুক্তি পেয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটি টাকার বেশি মূল্যের চুক্তিকে বড় চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে এই সংস্থা বাংলাদেশের প্রথম মেট্রোরেল করিডর ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলওয়ে সিস্টেম প্যাকেজের কাজ পেয়েছিল। সংস্থাটি ওই প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। বর্তমানে লাইন-৬ বাণিজ্যিকভাবে চালু রয়েছে। এ বিষয়ে এলঅ্যান্ডটি'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বিভাগের প্রধান রামকুমার এস বলেন, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কাছ থেকে বারবার অর্ডার পাওয়াটা বিশ্বব্যাপী বৃহৎ পরিসরের, সমন্বিত নগর গণপরিবহণ প্রকল্প বাস্তবায়নে এলঅ্যান্ডটি'র সক্ষমতারই প্রমাণ। সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তা মেট্রোর কাজও পেয়েছে এলঅ্যান্ডটি।

উল্লেখ্য, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ঢাকা মেট্রোরেল লাইন-১ প্রকল্পটি প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ একটি আধুনিক গণপরিবহণ ব্যবস্থা। এর মধ্যে রয়েছে কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এয়ারপোর্ট রুট এবং নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত পূর্বাচল রুট, যেখানে ১৯টি স্টেশন ও পিতালগঞ্জে একটি ডিপো থাকবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BangladeshDhaka
Advertisement
Tags :
BangladeshDhaka

নিয়মিত খবরে থাকতে ফলো করুন