দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kali Puja 2026

ভূত চতুর্দশীর রাতেই 'আলোকিত' বাংলাদেশের ঐতিহ্যবাহী এই মহাশ্মশান! কিন্তু কেন?

১৯২৭ সালে বরিশাল মহাশ্মশানে শ্মশান দীপাবলি উৎসব শুরু।
Kousik Sinha
09:17 PM Nov 01, 2026 IST
১৯২৭ সালে বরিশাল মহাশ্মশানে শ্মশান দীপাবলি উৎসব শুরু।
ভূত চতুর্দশীর রাতে এভাবেই ভিড় জমান ঐতিহ্যবাহী এই মহাশ্মশানে।

অনেকের মতে, বরিশাল মহাশ্মশান বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও বৃহত্তম মহাশ্মশান। প্রায় ২০০ বছরের পুরনো বরিশাল নগরীর কাউনিয়া ও নতুন বাজার এলাকায় অবস্থিত এই মহাশ্মশানটি। ১৯২৭ সাল থেকে এখানে ঘটা করে দীপাবলি উৎসব নিয়মিত উদযাপিত হয়। সেই মতো এবারও অর্থাৎ আগামী নভেম্বর ভূত চতুর্দশী তিথিতে আয়োজন করা হয়েছে উপমহাদেশের অন্যতম বৃহৎ শ্মশান-দীপাবলি উৎসবের। আর এই উৎসবকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষে জমায়েত হবে বলে আশা। সেদিকে নজর রেখেই এখন থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তারেক সরকার। শুধু তাই নয়, যোগাযোগ থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মহাশ্মশান রক্ষা কমিটি। কিন্তু ভূত চতুর্দশী রাতে হয়টা কী সেখানে?

১৯২৭ সালে বরিশাল মহাশ্মশানে শ্মশান দীপাবলি উৎসব শুরু। প্রায় ৫ একর ৯৬ শতাংশের বেশি আয়তনের শ্মশানে রয়েছে সাত হাজারের বেশি সমাধি। মহাশ্মশানে কালীপুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীতে রাতে জ্বলে উঠে হাজার হাজার আলোকশিখা। বাংলাদেশের সনাতনি এবং সংখ্যালঘুরা মানুষেরা এই সময়ে স্বজন হারানোর যন্ত্রণা বুকে নিয়েই শ্মশানে হাজির হন। সমাধির পাশে বসে মোমবাতি জ্বালিয়ে প্রিয়জনকে স্মরণ করেন। সেই সময় গোটা শ্মশানজুড়ে তৈরি হয় এক অন্য রূপ। তবে বিশাল এই শশ্মানে থাকা অধিকাংশ সমাধি আজ ধ্বংস হয়ে গিয়েছে। এখন রয়েছে মাত্র তিনটি। কিন্তু কোন অংশেই কমেনি এর গুরুত্ব। প্রতি বছর পূর্ব পুরুষের সমাধিতে শ্রদ্ধা জানাতে দীপাবলির দিনে দেশের বিভিন্নস্থান ছাড়াও ভারত, নেপালসহ অন্যদেশের মানুষ এখানে আসেন। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ইতিহাস বলছে, এই মহাশ্মশানে মৃত্যুর ৮০ বছর পর ঠাঁই হয়েছিল মহাত্মা অশ্বিনী কুমার দত্তের সমাধি। ২০১২ সালে কলকাতার কেওড়াতলা মহাশশ্মান দাহ করার পর চিতাভষ্ম সেখানে নিয়ে যাওয়া হয়। তৈরি করা হয় সমাধি। শুধু তাই নয়, এই মহাশ্মশানে কবি জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশ ও পিতামহ সর্বানন্দ দাশের সমাধি রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিল্পবী দেবেন ঘোষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী মনোরমা মাসিমা, শিক্ষাবিদ কালিচন্দ্র ঘোষ-সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সমাধি রয়েছে এ মহাশ্মশানে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BangladeshKali PujaKali Puja 2026
Advertisement
Tags :
BangladeshKali PujaKali Puja 2026

নিয়মিত খবরে থাকতে ফলো করুন