'নীল সুনামি'তে ট্রাম্পের হারের পরেই হুঙ্কার হাসিনার, 'যে কোনও মূল্যে ডিসেম্বরেই দেশে ফিরব'
Kishore Ghosh
আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে 'নীল সুনামি'। পরাজিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ফের হুঁঙ্কার দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, যে কোনও মূল্যে আগামী ডিসেম্বর মাসেই দেশে ফিরবেন। গ্রেপ্তারি, নির্যাতন, এমনকী মৃত্যুদণ্ড হতে পারে জেনেও নিজের দেশে ফেরার সিদ্ধান্তে অবিচল মুজিবকন্যা। প্রশ্ন উঠতে পারে, মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের নিরঙ্কুশ জয়ের সঙ্গে কী সম্পর্ক রয়েছে দেশে ফেরার বিষয়ে প্রত্যয়ী হাসিনার?
গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ২০২৪-এ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। মহম্মদ ইউনুসের নেতৃত্বে পদ্মাপাড়ের অন্তর্বর্তী সরকারের আমলেই হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ ওঠে, আন্দোলন রুখতে সরকারি দমন-পীড়নে কয়েক শো মানুষকে হত্যা করে হাসিনার পুলিশ। একটি মামলায় ২০২৫ সালে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীকালে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও হাসিনার বিরুদ্ধে মামলা বোঝা চাপানো হয়েছে।
আরও পড়ুন:
যদিও শুরু থেকে এই বিচার প্রক্রিয়াকে গ্রাহ্য করেননি হাসিনা। জানিয়ে দিয়েছেন, গোটা কার্যক্রম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে হাসিনাকে ভারতে ফেরানোর বিষয়ে বারবার দিল্লির উপর চাপ তৈরি করছে বিএনপি সরকার। এর মধ্যেই মাস কয়েক আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছিলেন মুজিবকন্যা। গতকাল মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল সামনে আসতেই নতুন করে হাসিনার হুঙ্কার, যে কোনও মূল্যে আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরব।
আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, ট্রাম্প ক্ষমতা হারানোয় গোটা পৃথিবীর কূটনীতি ও রাজনীতির চাকা ঘুরবে।
ইমেলের মাধ্যমে সংবাদসংস্থা এপিকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, "মৃত্যু যদি আমার ভাগ্যে লেখাই থাকে, তবে আমার নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মাঝেই মরতে চাই।" আরও বলেন, "বাংলাদেশেই ফিরব। আমার এই সিদ্ধান্তে কোনও পরিবর্তন হয়নি।" যদিও ঠিক কীভাবে দেশে ফিরবেন তা জানাননি আওয়ামি লিগ নেত্রী। দেশে ফিরলে যে বিপদে পড়তে হতে পারে সেই বিষয়ে ওয়াকিবহাল হাসিনা। তিনি বলেন, "আমি জানি, ফিরে গেলে গ্রেপ্তার করা হতে পারে। কারারুদ্ধ, নির্যাতন, এমনকী হত্যাও করা হতে পারে। এই সম্ভাবনাগুলি সম্পর্কে আমি পুরোপুরি অবগত। কিন্তু দূর থেকে আমার মানুষদের কষ্ট পেতে দেখে বাকি জীবনটা কাটাতে পারি না।" কিন্তু মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হারের সঙ্গে কি হাসিনার দেশে ফেরার কোনও সম্পর্ক আছে?
ওয়াকিবহাল মহল বলছে, কোটা বিরোধী আন্দোলনের হিংসাত্মক হয়ে ওঠা, শেষ পর্যন্ত হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পিছনে বিদেশী ষড়যন্ত্রের তত্ত্ব শুরু থেকেই ছিল। আওয়ামি লিগ বিভিন্ন সময়ে দাবি করেছে, হাসিনাকে হটাতে যৌথভাবে কাজ করেছে বাংলাদেশের জামাত, আইএসআই ও সিআইএ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সহিংস বিক্ষোভকারীদের চাপে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার আগেই মহম্মদ ইউনুসের মসনদে বসার বিষয়টি পাকা হয়ে গিয়েছিল। আন্দোলনকারী ছাত্রদল এবং ইউনুসের মধ্যে সংযোগসেতু হিসাবে কাজ করেছিলেন এএফপির ঢাকা ব্যুরোর ফ্যাক্ট-চেক বিভাগের সম্পাদক কদরুদ্দীন শিশির। আওয়ামি সমর্থকদের বক্তব্য, এই ঘটনা প্রমাণ করে ষড়যন্ত্রের শিকড় কতটা গভীরে ছিল।
আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, ট্রাম্প ক্ষমতা হারানোয় গোটা পৃথিবীর কূটনীতি ও রাজনীতির চাকা ঘুরবে। রিপাবলিকানদের জয়ে ইরানে যেমন শান্তি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনই বাংলাদেশে দুর্বল হবে কট্টরপন্থীরা। পদ্মাপাড়ে পাকিস্তানের দাদাগিরি কমার সম্ভাবনাও প্রবল। সবচেয়ে বড় কথা, কমতে পারে বর্তমানে বিরোধী শিবির জামাতের দাপট। এই পরিস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা বাস্তবায়িত হতেই পারে।