ভারতে 'বাধা', বাংলাদেশে জাঁকিয়ে ব্যবসা মাস্কের, শুরু স্টারলিঙ্কের পরিষেবা
Sucheta Sengupta
ভারতের বাজারে স্টারলিঙ্কের ব্যবসা শুরুতে বাধাদানের অভিযোগ উঠেছে। এনিয়ে স্পেস এক্স কর্ণধার খোদ এলন মাস্কের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। সংশ্লিষ্ট মন্ত্রকের পালটা দাবি, স্যাটেলাইট যোগাযোগ-সহ সব ধরনের টেলিযোগাযোগ পরিষেবার জন্য ভারতে ন্যায্য পরিকাঠামো রয়েছে। এ ব্যাপারে কোনও বৈষম্য নেই। স্টারলিঙ্ক নিয়ে মাস্ক ও নয়াদিল্লির এই সংঘাতের মাঝেই বাংলাদেশে জাঁকিয়ে ব্যবসা শুরু করল মাস্কের সংস্থা। বাংলাদেশে শুরু হল স্টারলিঙ্কের স্যাটেলাইট পরিষেবা। এদিন সংস্থার তরফে অন্যতম কর্তা স্টেফানি বেডনারেক সোশাল মিডিয়ায় পোস্ট করে এনিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। লিখেছেন, 'স্টারলিঙ্ক কানেক্টিং বাংলাদেশ।'
স্পেস এক্সের বাণিজ্যিক প্রধান স্টেফানি বেডনারেক জানান, স্টারলিঙ্ক মোবাইলের মাধ্যমে এখন বাংলাদেশের লাখ লাখ মানুষ অতিরিক্ত সংযোগের সুবিধা পাচ্ছেন। বিশেষ করে যেসব এলাকায় প্রচলিত মোবাইল নেটওয়ার্ক পাওয়া যেত না, সেখানে এই পরিষেবা যোগাযোগের সুযোগ তৈরি করবে। বেডনারেক এক্স হ্যান্ডল পোস্টে জানিয়েছেন, সেলুলার নেটওয়ার্কের বাইরে থাকা এলাকায় স্টারলিঙ্কের প্রযুক্তি অতিরিক্ত সুবিধা দেবে। এর ফলে উপকূলীয় এলাকার বাসিন্দা, প্রত্যন্ত অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার ও পর্যটকরা মোবাইল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।

আরও পড়ুন:
কীভাবে বাংলাদেশে কাজ করবে স্টারলিঙ্কের নেটওয়ার্ক? জানা যাচ্ছে, দেশীয় মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাদের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হয়েছে। এর মাধ্যমে অন্তত এক লাখ গ্রাহক সেলুলার নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও বিভিন্ন অ্যাপে বার্তা পাঠানো, অবস্থান শেয়ার করা এবং যোগাযোগের সুবিধা পাবেন। স্পেস এক্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় এধরনের পরিষেবা চালুর ক্ষেত্রে বাংলাদেশে তা প্রথম উদ্যোগ। বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও স্টারলিঙ্কের নেটওয়ার্ক কাজে লাগতে পারে। সামঞ্জস্যপূর্ণ 4G ফোন ও বাংলালিংকের সিম থাকলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও ব্যবহারকারীরা প্রয়োজনীয় অ্যাপ ও লোকেশন ব্যবহারের সুযোগ পাবেন।