দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
TMC to NCPI

ফের তৃণমূলে ভাঙন, মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এনসিপিআই-তে যোগদান ১৪ পঞ্চায়েত সদস্যের

এলাকার একাধিক তৃণমূল নেতৃত্বও এদিন দলবদল করেন।
Jaba Sen
11:16 AM Nov 05, 2026 IST
এলাকার একাধিক তৃণমূল নেতৃত্বও এদিন দলবদল করেন।
এনসিপিআইয়ের পতাকা হাতে পঞ্চায়েত সদস্যরা। নিজস্ব ছবি।

ফের ভাঙন তৃণমূলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগদান করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতটি তৃণমূল পরিচালিত। এই পঞ্চায়েতের ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে এদিন মমতা-তৃণমূল ছেড়ে এনসিপিআইতে (TMC to NCPI) যোগদান করেন। এছাড়াও এলাকার একাধিক তৃণমূল নেতৃত্বও এদিন দলবদল করেন।

মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে মোট ২৯ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন সদস্য এদিন এনসিপিআইতে যোগ দিলেন। তাঁদের সঙ্গে দলবদল করেছেন এলাকার বহু তৃণমূল নেতৃত্বও। যোগদানকারীদের দাবি, তৃণমূলে আমলে এলাকার উন্নয়ন হয়নি। তাঁরা কাজ করতে পারছেন না। তাই এলাকার উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সুব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের প্রয়োজন রয়েছে। এসব কাজ করতে তাই এনসিপিআইতে যোগদানের সিদ্ধান্ত নেন তাঁরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

যোগদান করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন পঞ্চায়েত সদস্যরা। এক পঞ্চায়েত সদস্য জানান, মুখ্যমন্ত্রীর জনহিতকর কাজকর্ম ও নীতি দেখেই তাঁরা অনুপ্রাণিত হয়েছেন। তৃণমূলে থেকে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না তাঁরা। তাই এনসিপিআইতে যোগদানের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরই ভেঙে টুকরো টুকরো হয়েছে তৃণমূল। দল থেকে বেরিয়ে ২০ সাংসদ এনসিপিআইতে যোগদান করেন। তাঁরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করেন। এরই মধ্যে রাজ্যের পুরভোটে এনসিপিআই-বিজেপির জোট নিয়ে শুরু হয় জল্পনা। যদিও সেই জল্পনা উড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়ে দেন, পুরভোটে একাই লড়বে বিজেপি। সম্প্রতি উত্তর দিনাজপুরের ইসলামপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনে বিজেপি ও এনসিপিআই সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই আবহে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিলেন বেশ কয়েকজন তৃণমূল পঞ্চায়েত সদস্য।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BasirhatKolkata TMCNCPI
Advertisement
Tags :
BasirhatKolkata TMCNCPI

নিয়মিত খবরে থাকতে ফলো করুন