shono
Advertisement
Malda

বিহার থেকে এসে মালদহে তোলাবাজির চেষ্টা, গুলি! ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ২ দুষ্কৃতী

বিহার থেকে এসে তোলাবাজির চেষ্টা! টাকা দিতে অস্বীকার করায় দোকানের কর্মীকে গুলি! অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করল দুই অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর থানা এলাকায়। ধৃত দুই দুষ্কৃতীর নাম রাম যাদব ও সঞ্জয় যাদব।
Published By: Suhrid DasPosted: 02:31 PM Jun 09, 2026Updated: 04:11 PM Jun 09, 2026

বিহার থেকে এসে তোলাবাজির চেষ্টা! টাকা দিতে অস্বীকার করায় দোকানের কর্মীকে গুলি! অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করল দুই অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) হরিশচন্দ্রপুর থানা এলাকায়। ধৃত দুই দুষ্কৃতীর নাম রাম যাদব ও সঞ্জয় যাদব। ধৃতদের একজন প্রতিবেশী রাজ্য বিহারের বাসিন্দা। দুষ্কৃতীদের থেকে উদ্ধার হয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ।

Advertisement

জানা গিয়েছে, এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ চৌধুরীর দোকানে এসে দুই দুষ্কৃতী হামলা চালিয়েছিল। গতকাল, সোমবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তাতে বলা হয়, দুই যুবক বাইকে চড়ে দোকানে এসেছিল। ৫০ হাজার টাকা তোলা চাওয়া হয়। সেই টাকা দিতে অস্বীকার করেন সেইসময় দোকানে থাকা এক কর্মী। এরপরই বন্দুক উঁচিয়ে কর্মীর দিকে গুলি চালায় দুষ্কৃতীরা। বরাতজোরে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রাণে বেঁচে যান ওই কর্মী। এরপর ওই দুজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দোকানের বাকি কর্মীদেরও হুমকি দেয় বলে অভিযোগ। এরপর বাইকে উঠে হুমকি দিতে দিতে এলাকা ছাড়ে দুই যুবক।

দোকানের মালিক বিশ্বজিৎ চৌধুরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। হামলা সম্পূর্ণ ঘটনা রেকর্ড হয়েছিল তাতে। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ ওই ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃত রাম যাদব বিহারের বাসিন্দা। ধৃত সঞ্জয় যাদবের বাড়ি মালদহের হরিশচন্দ্রপুর থানা এলাকায়। ধৃতদের থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি তাজা কার্তুজ এবং একটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement