দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Rejinagar By Election

সাড়ে ৩ হাজারের বেশি বাহিনী, একাধিক বুথে ত্রিস্তরীয় নিরাপত্তা, ভোটের আগে দুর্গ রেজিনগর-নন্দীগ্রাম

রাত পোহালেই নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোনও রাজনৈতিক অস্থিরতা যাতে না তৈরি হয়, সেজন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুই কেন্দ্র।
Suhrid Das
06:09 PM Oct 05, 2026 IST
রাত পোহালেই নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোনও রাজনৈতিক অস্থিরতা যাতে না তৈরি হয়, সেজন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুই কেন্দ্র।
কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। ফাইল ছবি

রাত পোহালেই নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোনও রাজনৈতিক অস্থিরতা যাতে না তৈরি হয়, সেজন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুই কেন্দ্র। বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এই ভোটে। পাশাপাশি থাকছে প্রচুর সংখ্যায় রাজ্য পুলিশ। স্পর্শকাতর বুথগুলিকেও ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তরফে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নন্দীগ্রাম কেন্দ্রে মোট ৩৭ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। মোট ৩২৩টি বুথে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৭৯টি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। সেগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ৬০০ থেকে ৭০০ রাজ্য পুলিশকর্মী আইনশৃঙ্খলা রক্ষায় থাকছেন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। রেজিনগর কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩১৫টি। এর মধ্যে ২৮২টি মূল বুথ ও ৩৩টি সহায়ক বুথ। প্রতিটি বুথে ভোটার অ্যাসিসট্যান্স বুথ স্থাপন করা হয়েছে। মহিলা ভোটারদের উৎসাহিত করতে ১৫৮ ও ১৫৯ নম্বর দুটি বুথকে সম্পূর্ণ মহিলা পরিচালিত ও মডেল বুথ হিসেবে গড়ে তোলা হয়েছে। প্রতিটি বুথে মোবাইল ফোন জমা রাখার জন্য একটি করে ডিপোজিট ব্যাগ দেওয়া হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বুথের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ইভিএম মেশিন। নিজস্ব চিত্র

রেজিনগরের নিরাপত্তায় মোতায়েন থাকছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ৮১৯ জন রাজ্য পুলিশ কর্মী। এর মধ্যে ১৪৪ জন অফিসার ও ৬৭৫ জন কনস্টেবল। জেলাশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং অফিসারের যৌথ সমীক্ষায় ১৯টি স্পর্শকাতর এলাকা ও ২২৯টি ক্রিটিক্যাল বুথ চিহ্নিত করা হয়েছে। সেখানে নিয়মিত রুট মার্চ ও এরিয়া ডমিনেশন চলছে। অভিযোগ নিষ্পত্তিতে ১৯৫০ টোল ফ্রি হেল্পলাইনে ২৪ ঘণ্টায় ৪ জন এজেন্ট কাজ করছেন। জাতীয় অভিযোগ পোর্টাল ও কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আসা মোট ৫টি অভিযোগের ১০০ শতাংশই ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি হয়েছে। সি-ভিজিল অ্যাপে আসা ৩৫টি অভিযোগেরও সম্পূর্ণ নিষ্পত্তি হয়েছে।

এদিন সকাল থেকেই ভোটকর্মীরা ইভিএম মেশিন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভোটকেন্দ্রগুলির জন্য রওনা হয়েছেন। আগামী কাল, মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোট। রাজ্য সরকারের তরফে এই দুই কেন্দ্রে আগামী কাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির প্রার্থী মুখ্যমন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। তাঁর হয়ে প্রচারে গিয়েছেন শুভেন্দু অধিকারী। রেজিনগর কেন্দ্রও যথেষ্ঠ নজরকাড়া। এই কেন্দ্রে ভোটে লড়ছেন আম জনতা উন্নয় পার্টির নেতা হুমায়ুন কবীরের ছেলে। বিজেপি এই কেন্দ্র জিততে মরিয়া। উন্নয়নের প্রশ্নে সংখ্যালঘুদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৯ তারিখ দুই কেন্দ্রের ফলাফল প্রকাশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
MurshidabadRejinagar
Advertisement
Tags :
MurshidabadRejinagar

নিয়মিত খবরে থাকতে ফলো করুন