দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Sonarpur

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু! নেপথ্যে জড়িয়ে পুরনো খুনের মামলা?

মৃত ব্যক্তি খুনের মামলায় অভিযুক্ত।
Tiyasha Sarkar
11:29 AM Oct 02, 2026 IST
মৃত ব্যক্তি খুনের মামলায় অভিযুক্ত।
সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু। প্রতীকী ছবি।

ফের বাংলায় গণপিটুনিতে মৃত্যু হল একজনের। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামরাবাদ ফুলের হাটের আম্বেদকরনগরে। খবর পেয়েই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এর সঙ্গে যোগ রয়েছে কয়েকবছর আগের একটি খুনের ঘটনার।

মৃতের নাম গোপাল হালদার। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গোপাল হালদার-সহ তিনজন আম্বেদকর নগরের একটি বাড়িতে গিয়ে আগ্নেয়াস্ত্র-সহ হামলা চালান। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা আর্তনাদ শুরু করেন। শব্দ পেয়ে ছুটে যান প্রতিবেশীরা। তাঁদের দেখে গোপালের সঙ্গে থাকা দু'জন চম্পট দেয়। তবে গোপাল স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায়। এরপরই গোপালকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে গোপাল। পরে তাকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কিন্তু কেন এই হামলা? হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তবে যে বাড়িতে হামলা হয়েছে তার মালিকের দাবি, তাঁর ছেলে লাল্টু হাজরাকে কয়েক বছর আগে গুলি করে খুন করা হয়েছিল। ওই ঘটনায় গোপাল হালদারের যোগ ছিল। তাঁকে সোনারপুর থানার পুলিশ গ্রেপ্তারও করেছিল। যদিও আবার ফের কেন হামলা? নেপথ্যে লুকিয়ে বড়সড় কোনও শত্রুতা বলেই অনুমান সকলের। ঘটনার রহস্যভেদে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Sonarpur
Advertisement
Tags :
Sonarpur

নিয়মিত খবরে থাকতে ফলো করুন