দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durgapur

ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত! দুর্গাপুরে ভোররাতে বিশেষভাবে সক্ষম যুবককে 'খুন'

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ আশরাফ। বয়স ৩৫ বছর। তিনি দুর্গাপুরের কোকওভেন থানার রাতুড়িয়া এলাকার বাসিন্দা।
Subhankar Patra
11:15 AM Sep 05, 2026 IST
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ আশরাফ। বয়স ৩৫ বছর। তিনি দুর্গাপুরের কোকওভেন থানার রাতুড়িয়া এলাকার বাসিন্দা।
প্রতীকী ছবি।

বিশেষভাবে সক্ষম যুবককে চপার দিয়ে কুপিয়ে খুন! শনিবার ভোররাতে যুবকের উপর চড়াও হয় অভিযুক্ত। এলোপাথাড়ি, কোপাতে থাকে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) কোকওভেন থানা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ আশরাফ। বয়স ৩৫ বছর। তিনি দুর্গাপুরের কোকওভেন থানার রাতুড়িয়া এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, হোসেন নামের এক ব্যক্তি আশরাফের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, শনিবার ভোররাতে আশরাফের উপরে চড়াও হন হোসেন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আশরাফ। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া পুলিশকে। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ঠিক কী কারণে এই হামলা? পুরনো কোনও বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার ও স্থানীয়দের দাবি, আশরাফ শান্ত স্বভাবের ছিলেন। এলাকার কারও সঙ্গে তাঁর কোনও খারাপ ব্যবহার ছিল না। পরিবারের অভিযোগ, হোসেনই প্রায়শই এলাকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক কোকওভেন থানার পুলিশ। খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durgapur
Advertisement
Tags :
Durgapur

নিয়মিত খবরে থাকতে ফলো করুন