দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Jagaddal

ফের 'খুন' জগদ্দলে, ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ! আত্মসমর্পণ অভিযুক্তের

মৃত যুবকের নাম রাজেশ তেওয়ারি। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Subhankar Patra
01:58 PM Oct 01, 2026 IST
মৃত যুবকের নাম রাজেশ তেওয়ারি। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতীকী ছবি।

ফের খুন জগদ্দলে! ধারালো অস্ত্র দিয়ে যুবকে পিটিয়ে খুনের অভিযোগ পরিচিত যুবকের বিরুদ্ধে। থানায় আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান,পুরনো শত্রুতা ও টাকা পয়সার বিবাদের জেরে খুন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজেশ তেওয়ারি। বুধবার রাতে কারু নামে এক যুবকের সঙ্গে তাঁর বচসা হয়। দাবি, কারুর থেকে টাকা ধার নিয়েছিলেন রাজেশ। তা ফেরাননি। তা নিয়েই ঝামেলার সূত্রপাত।অভিযোগ, তখনই অভিযুক্ত কারু রাজেশকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। রাজেশকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ দিকে অভিযুক্ত কারু পরে থানায় গিয়ে আত্মসর্মপণ করেন। পুলিশের দাবি, যুবক খুনের কথা স্বীকার করেছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুধুই পুরনো শত্রুতা, টাকা পয়সার বিবাদ নাকি পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয় নিয়ে বিজেপি নেতা প্রিয়ঙ্গু পাণ্ডে জানান, "রাজেশ নামে যুবক খুন হয়েছেন বলে শুনেছি। জানতে পেরেছি টাকা পয়সা নিয়ে বিবাদ। অভিযুক্ত যুবক কারুকে গ্রেপ্তার করেছে পুলিশ।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Jagaddal
Advertisement
Tags :
Jagaddal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন