shono
Advertisement
Ujjwal Biswas

সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ

প্রবল জনরোষের মধ্যেই প্রাক্তন মন্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। উজ্জ্বলকে লক্ষ্য করে ডিমও ছোঁড়েন জনতা।
Published By: Subhajit MandalPosted: 10:12 PM Jun 09, 2026Updated: 10:12 PM Jun 09, 2026

সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রাজ্যের আরও এক মন্ত্রী। এবার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি ত্রাণসামগ্রী মজুত করার অভিযোগ রয়েছে।

Advertisement

ঘটনার সূত্রপাত্র তাঁর কৃষ্ণনগরের বাড়িতে ত্রাণসামগ্রী উদ্ধার ঘিরে। মঙ্গলবার সকাল থেকেই জনরোষের মুখে পড়েন উজ্জ্বল। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি ত্রাণসামগ্রী তাঁর বাড়িতে মজুত ছিল। অভিযোগ, প্রাক্তন মন্ত্রীর কৃষ্ণনগরের বাড়ি সামনে একটি গাড়িতে সরকারি ত্রিপল তোলা হচ্ছিল। সেই বিষয়টি নজরে আসতেই অনেকে সন্দেহ করেন। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা বাড়ির সামনে জড়ো হন। স্থানীয়দের অভিযোগ, শুধু ত্রিপল নয়, কম্বল, সাদা থান-কাপড়-সহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী পাওয়া গিয়েছে। উজ্জ্বল দাবি করছেন, ইদ উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে বিতরণের জন্যই ওই সামগ্রী আনা হয়েছিল। কিছু সামগ্রী বিতরণ করা হলেও, বাকিটা ছিল।

প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ির সামনে ভিড় উত্তেজিত জনতার। নিজস্ব চিত্র।

প্রবল জনরোষের মধ্যেই প্রাক্তন মন্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। উজ্জ্বলকে থানায় নিয়ে যাওয়ার সময় ওঠে ‘চোর চোর’, স্লোগানও। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। তৃণমূল জমানায় দীর্ঘদিন মন্ত্রী ছিলেন উজ্জ্বল। এবার নিজের কেন্দ্রেও হেরেছেন। এই নিয়ে ভোটের ফলপ্রকাশের পর মমতার মন্ত্রিসভার দ্বিতীয় মন্ত্রী গ্রেপ্তার হলেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী সরকারি না কি, ব্যক্তিগত? সরকারি হলে তা বাড়িতে রাখা হয়েছিল কেন? বিতরণ করা সম্ভব না হলেও কেন প্রশাসনকে খবর দেওয়া হয়নি কেন? গাড়ি করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার