shono
Advertisement
BSF

মেখলিগঞ্জে জমি জরিপ শুরু হতেই বাংলাদেশি সীমান্তরক্ষীদের বাধা! কাঁটাতারে কীসের জুজু দেখছে ঢাকা?

রাজ্যের তরফে সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গে কোচবিহারের মেখলিগঞ্জে তিনবিঘায় কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি জরিপের কাজও শুরু হয়েছে। কিন্তু সেই কাজে বিএসএফ-কে বাধা দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে।
Published By: Suhrid DasPosted: 01:22 PM May 24, 2026Updated: 01:22 PM May 24, 2026

রাজ্যের তরফে সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গে কোচবিহারের মেখলিগঞ্জে তিনবিঘায় কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি জরিপের কাজও শুরু হয়েছে। কিন্তু সেই কাজে বিএসএফ-কে বাধা দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। ভারতের জমিতে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে কেন বিএসএফ-কে বাংলাদেশ বাধা দেবে? কাঁটাতারে কীসের জুজু দেখছে ঢাকা? সেই নিয়ে উঠেছে প্রশ্ন। শুক্রবার এই বাধা দেওয়াকে ঘিরে দেখা দিয়েছিল চাঞ্চল্য। তবে বিএসএফের তরফে বাংলাদেশের সীমান্তরক্ষীদের সেই বাধাকে গুরুত্ব দেওয়া  হয়নি। শনিবার জমি জরিপের কাজ করল বিএসএফ।

Advertisement

প্রশাসন ও বিএসএফ সূত্রে খবর, মেখলিগঞ্জ মহকুমা তিনবিঘা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি জরিপ করার কাজ চলছিল। সেইসময় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে। শুক্রবার সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও শনিবার সকালেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। জমিতে কেন কাঁটাতার দেওয়া হবে? বিজিবি সেই প্রশ্ন তুলে হইহল্লা শুরু করে। কাজে সাময়িকভাবে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। ওই ঘটনাকে নিয়ে তিনবিঘা এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। তবে কোনওভাবেই পিছিয়ে আসেনি বিএসএফ। 

প্রশাসন ও বিএসএফ সূত্রে খবর, মেখলিগঞ্জ মহকুমা তিনবিঘা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি জরিপ করার কাজ চলছিল। সেইসময় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে।

শনিবার সকাল থেকে জমি জরিপের কাজ শুরু হতেই ফের বিজিবির তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তবে গতকাল সব কিছুকে উপেক্ষা করেই জমি জরিপের কাজ করল প্রশাসন ও বিএসএফ। গোটা বিষয়টি তদারকি করার জন্য কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতিমা জেবা নিজেও সেখানে উপস্থিত ছিলেন। তাছাড়া এদিন তিনবিঘায় গিয়ে বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিররাম রায়। শুক্রবারের ওই বাধার পর তিনবিঘায় এদিন বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিক স্তরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। 

বাধা উপেক্ষা করেই জমি জরিপের কাজ করল প্রশাসন ও বিএসএফ। গোটা বিষয়টি তদারকি করার জন্য কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতিমা জেবা নিজেও সেখানে উপস্থিত ছিলেন।

কিন্তু কাঁটাতারে কীসের জুজু দেখছে ঢাকা? চিকেনস নেক-এর নিরাপত্তায় কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকার। ওই এলাকাতেও জমিতে কাঁটাতার দেওয়া হচ্ছে বলে খবর। শুধু তাই নয়, নিরাপত্তা সুরক্ষা করতে শিলিগুড়িতে হেড কোয়ার্টার বানাবে বিএসএফ, বেসক্যাম্পও করবে আইটিবিপি। সেখানেই কি গাত্রদাহ শুরু হয়েছে ঢাকার? চিকেনস নেক নিয়ে বাংলাদেশের তরফে একাধিকবার তীর্যক মন্তব্য হয়েছে। বাংলাদেশকে সামনে রেখে চিন ভারতের বিরুদ্ধে কলকাঠি নাড়ছে! তেমন অভিযোগও একাধিকবার অতীতে উঠেছে। সেই প্রেক্ষাপটেই কি এবার বিএসএফের জমি জরিপে বাধা দেওয়া বিজিবির?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement