shono
Advertisement

Breaking News

bharat sevashram sangha

দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সংঘ

দুর্গত এলাকাগুলিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা।
Published By: Buddhadeb HalderPosted: 07:18 PM Oct 07, 2025Updated: 07:18 PM Oct 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির রোষে কার্যত তছনছ হয়েছে পাহাড়। একটানা অতি বর্ষণ। জলের তোরে ভেসে গিয়েছে বাড়ি, গাড়ি, এমনকী মানুষের শেষ সম্বলটুকুও। একাধিক জায়গায় নেমেছে ধস। গত কয়েকদিনে বেড়েছে নিহত ও আহতের সংখ্যা। চারপাশে শুধুই ধ্বংসলীলা। অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকা এখনও বিপর্যস্ত। জলপাইগুড়ি, ধুপগুড়ি, পানবাড়ি, কুলাপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলে ঘরবাড়ি ও চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ।

Advertisement

সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, দুর্গত এলাকাগুলিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। তাঁরা স্থানীয় মানুষদের হাতে তুলে দিচ্ছেন শুকনো খাবার, জামাকাপড় ও প্রয়োজনীয় বস্ত্রসামগ্রী। এছাড়াও দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থাও করছেন তাঁরা।

স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “ভারত সেবাশ্রম সংঘ সবসময় মানবসেবার আদর্শে বিশ্বাসী। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকতে আমাদের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকা এখনও বিপর্যস্ত।
  • সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা স্থানীয় মানুষদের হাতে তুলে দিচ্ছেন শুকনো খাবার, জামাকাপড় ও প্রয়োজনীয় বস্ত্রসামগ্রী।
  • দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকতে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
Advertisement