এবার ঝাড়গ্রামেও রয়্যাল বেঙ্গলের গর্জন! বিদেশের ধাঁচে তৈরি হচ্ছে বিশাল সাফারি পার্ক
Kousik Sinha
এবার ঝাড়গ্রামেও (Jhargram) বাঘের গর্জন! একেবারে জোরকদমে চলছে জঙ্গলমহলের জুলজিক্যাল পার্কে টাইগার সাফারির পার্ক। আর সেই কাজ শেষ হলেই পার্কে আনা হবে রয়্যাল বেঙ্গল টাইগার। এই টাইগার সাফারি পার্ক ঘিরে ঝাড়গ্রামে বিপুল পর্যটনের সম্ভাবনা তৈরি হবে বলেও আশাবাদী রাজ্য প্রশাসন। সবকিছু ঠিক থাকলে আগামী দু'বছরের মধ্যেই এই টাইগার সাফারি পার্কের কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে।
টাইগার সাফারির জন্য ২২৬.৩৭ একর জমি বনদপ্তরকে হস্তান্তর করছে ভূমিও ভূমি সংস্কার দপ্তর। মূলত শিলিগুড়ি মডেলে হবে এই সাফারি।
ঝাড়গ্রাম শহর থেকে দেড় থেকে দু'কিমির মধ্যে ধবনি বিটে প্রায় তেইশ হেক্টর জমির উপর এক সুন্দর জঙ্গলঘেরা প্রকৃতিক পরিবেশে অবস্থিত ঝাড়গ্রামের এই চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার মূল আকর্ষন হল এর মনোরম প্রকৃতিক পরিবেশ। এক সময় বিভিন্ন জায়গায় থেকে উদ্ধার হওয়া হরিণ এনে রাখা হত। পরবর্তিতে এখানে বিভিন্ন প্রজাতির বন্য প্রানীদের স্থান হয়। পর এই চিড়িয়াখানার নাম হল জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। শুরু হয় পূর্নাঙ্গ চিড়িয়াখানা হিসেবে সম্প্রসারনের কাজ। বর্তমানে ভোল পাল্টে গিয়েছে এই চিড়িয়াখানার। পশু হাসপাতাল থেকে শুরু করে উন্নতমানে প্রানীদের থাকার এনক্লোজার তৈরি হয়েছে । একেবারে প্রকৃতিক পরিবেশে এখানে রয়েছে ৩৩৯ টি বিভিন্ন প্রজাতির পশু,পাখি, সাপ।লেপার্ড থেকে শুরু করে সজারু, হায়না, নেকড়ে বাঘ, ভালুক,কচ্ছপ,ফিসিং ক্যাট,জঙ্গল ক্যাট,ময়ূর,ভালুক,নীল গাই, গোসাপ, কেউটে, গোখরো,চন্দ্রবোরা,পাইথন সহ বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। এছাড়া অন্যতম মূল আকর্ষন চিতল হরিণ, শম্বর ও বার্কি ডিয়ার। বাজ, শকুন-সহ নানা প্রজাতির পাখি এখানে রয়েছে। রয়েছে নানা প্রজাতির বানর। এবার আসতে চলেছে বাঘ। আর সেই পরিকাঠামো তৈরির কাজ চলছে।
আরও পড়ুন:
বেশ কিছুদিন আগেই বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ নিজে গোটা পরিস্থিত সরজমিনে খতিয়ে দেখেন। সেই সময়েই মন্ত্রী জানান, ঝাড়গ্রাম টাইগার সাফারির জন্য রাজ্যের প্রথম বাজেটেই ২৫ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমিক পর্যায়ের কাজও শুরু হয়ে যাবে। কিছু দিনের মধ্যেই টেন্ডারও হয়ে যাবে। আপাতত ৬৫ একর জায়গার মধ্যে টাইগার সাফারি করা হবে। এই সাফারি চালু হলে এখানে অর্থনৈতিকের আমুল একটা পরিবর্তন হবে। আমাদের সরকার এটাই চেষ্টা করছে। পিছিয়ে পড়া এই সব এলাকাকে কতটা গুরুত্ব দিচ্ছে। যেখানে আগে দু লক্ষ ট্যুরিস্ট আসতো, এই সাফারি চালু হলে সেটা ডবল হয়ে যাবে৷ গোটা এলাকার আমুল বদল আসবে বলেও জানান মন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, টাইগার সাফারির জন্য ২২৬.৩৭ একর জমি বনদপ্তরকে হস্তান্তর করছে ভূমিও ভূমি সংস্কার দপ্তর। মূলত শিলিগুড়ি মডেলে হবে এই সাফারি। এমনকী সেখান থেকে উদ্বৃত্ত পাঁচটি রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, হগ ডিয়ার, স্পটেড ডিয়ার নিয়ে আসা হবে৷ ইতিমধ্যেই রাজ্য জু অথরিটি বাঘগুলিকে চিহ্নিত করার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। আর সেন্ট্রাল জু অথরিটির কাছেও ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে বলে খবর।