দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
BJP

তৃণমূলের জেলা পরিষদে অনাস্থার ছক বিজেপির! নেপথ্যে অর্জুন ঘনিষ্ঠরা?

জেলা পরিষদ ঘিরে বিজেপির দুই শিবিরের সংঘাত অবশ্য নতুন নয়।
Kousik Sinha
06:50 PM Nov 02, 2026 IST
জেলা পরিষদ ঘিরে বিজেপির দুই শিবিরের সংঘাত অবশ্য নতুন নয়।
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের দপ্তরে বিজেপি নেতা-কর্মীদের ভিড়।

বাংলার মসনদে এখন বিজেপি সরকার। কিন্তু এখনও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ রয়েছে তৃণমূলের দখলে। সভাধিপতি পদে নারায়ণ গোস্বামী। আর তাঁকে সরাতে তৃণমূলেরই একাংশকে চাপে ফেলে অনাস্থার পক্ষে সই করানোর অভিযোগ উঠল বিজেপির বারাকপুর শিবিরের বিরুদ্ধে। সূত্রের খবর, মন্ত্রী অর্জুন সিং ঘনিষ্ঠদের উদ্যোগে কমবেশি ২৩ জন সদস্যের সই জোগাড়ও করে ফেলেছিলেন। কিন্তু শেষমেশ বারাসত সাংগঠনিক জেলা বিজেপির আপত্তিতে প্রত্যাহার করা হয় সেই প্রস্তাব। ফলে জেলা পরিষদের ক্ষমতার সমীকরণ বদলের চেষ্টা থমকে গেল বিজেপির দুই শিবিরের টানাপোড়েনেই।

৬৬ সদস্যের জেলা পরিষদে অনাস্থা কার্যকর করতে প্রয়োজন ৩৪ জনের সমর্থন। তার আগেই সোমবার সকালে অনাস্থা আনতে জেলা পরিষদ ভবনের বাইরে জমায়েত শুরু হয়। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে ছিলেন বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রাজা সাহানী। যদিও তাঁর দাবি, “আমি ব্যক্তিগত কাজে জেলা পরিষদে এসেছিলাম। আমার কাজ মিটেও গিয়েছিল। কলকাতায় মিছিল রয়েছে, তাই কয়েকজন আমার সঙ্গে এসেছিলেন। কারা জমায়েত করেছিলেন, বলতে পারব না। জেলা পরিষদ পরিচালনার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে কোনও বিষয়ে মনোমালিন্য হয়ে থাকতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিছু বলতে চাই না।''

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শুধু তাই নয়, বিজেপি নেতার কথায়, ''আমাদের সরকার চায়, জেলা পরিষদ সুষ্ঠুভাবে চলুক। এদিন ওদের কয়েকজন নিজেদের মধ্যে গোলমালের কথা আমাকে জানাতে এসেছিলেন। তাঁদের নিজেদের মধ্যে বসে বিষয়টি মিটিয়ে নিতে বলেছি। কী নিয়ে বিবাদ, তা জানার চেষ্টাও করিনি। কারণ, এ বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার আমার নেই।''

প্রসঙ্গত, জেলা পরিষদ ঘিরে বিজেপির দুই শিবিরের সংঘাত অবশ্য নতুন নয়। গত অক্টোবরের শুরুতে নারায়ণ গোস্বামীর গাড়ি আটকে ডিম ছোড়া ও ‘চোর চোর’ স্লোগানের ঘটনা ঘটে। কয়েকদিনের মধ্যেই তাঁর ঘরে ভাঙচুরের অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। ঠিক এর পরেরদিন প্রকাশ্যে আসে বিজেপির দুই শিবিরের পৃথক অবস্থান। এদিনের অনাস্থা উদ্যোগ নিয়ে অবশ্য নারায়ণের বক্তব্য, “আমি আজ অফিসে যাইনি। তাই কী হয়েছে, বলতে পারব না।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bengal BJP
Advertisement
Tags :
Bengal BJP

নিয়মিত খবরে থাকতে ফলো করুন