কৃষকদের পাশে সরকার! বন্যায় ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে পিএম কিষাণের প্রথম কিস্তি
Tiyasha Sarkar
কৃষকদের জন্য দরাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার হুগলির পুরশুড়ায় 'কিষাণ সম্মান নিধি' প্রকল্পের সূচনা করলেন তিনি। সূচনার দিনেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে গেল কিস্তির টাকা। আগামীতে কৃষকবন্ধু প্রকল্পেও তাঁরা সুবিধা পাবেন বলেও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া আলুচাষিদের জন্য বড় ঘোষণা করলেন শুভেন্দু। জানালেন, কৃষকরা এবার ভিনরাজ্যেও পাঠাতে পারবেন আলু।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বন্যায় যে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা পাবেন ১ লক্ষ ৮০ হাজার টাকা। আংশিক ও সামান্য ক্ষতিতে মিলবে যথাক্রমে ৯০০০০ হাজার ও চল্লিশ হাজার টাকা। বন্যায় বিপর্যস্ত ভুতনির চরের ১০ হাজার ৭৫০ জন কৃষকদের দেওয়া হচ্ছে বীজ। ৪ লক্ষ কৃষককে বিদ্যুতে প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৬ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিলেন তিনি। তাঁদের মধ্যে অনেকেই পিএম কিষাণ যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এদিন কৃষক বন্ধু প্রকল্পের কথাও বললেন মুখ্যমন্ত্রী। জানালেন, চল্লিশ শতকের বেশি জমি থাকলে বছরে কৃষকরা পাবেন ৬ হাজার টাকা। এই টাকা মিলবে ২ কিস্তিতে।
আরও পড়ুন:
এদিন আলুচাষিদের উপর অত্যাচার প্রসঙ্গে মমতা সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, "বিগত তৃণমূল সরকারে আমলে রাজ্যের আলু বাইরে যেত না। আলু নষ্ট হত। দাম পেতেন না কৃষকরা।" এরপরই আলুচাষিদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। জানালেন, ভিনরাজ্যে আলু রপ্তানিতে কোনও বাধা থাকছে না। বরং গাড়ি বা ট্রেনে কুইন্টাল পিছু আলু রপ্তানিতে ৫০ টাকা ভুর্তকি মিলবে। তিনি আরও জানালেন, আলুকে প্রধানমন্ত্রী ফসল বীমার আওতায় এনে বীমার অংশটিও মকুব করা হবে। পশ্চিমবঙ্গ সরকার সেই অংশ মেটাবে।