দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
CM Suvendu Adhikari

আলু বাইরেও যাবে, মিলবে ভরতুকিও! কৃষকদের তৃণমূল জমানার 'অত্যাচার' মনে করালেন 'বন্ধু' শুভেন্দু

বৃহস্পতিবার পুরশুড়ায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
Subhankar Patra
01:29 PM Nov 05, 2026 IST
বৃহস্পতিবার পুরশুড়ায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।

'অত্যাচার চালাত তৃণমূল সরকার'। রাজ্যের আলু বাইরে যেত না। আলু নষ্ট হত। দাম পেতেন না কৃষকরা! এই অভিযোগ ছিল। সেই প্রসঙ্গে তৃণমূলকে বিঁধে ভিন্ন রাজ্যে আলু রপ্তানিতে কোনও বাঁধা রাখলেন না 'বন্ধু' শুভেন্দু। বরং গাড়ি বা ট্রেনে আলু রপ্তানিতে কুইন্টাল পিছু ৫০ টাকা ভরতুকির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। জানালেন, আলুকে প্রধানমন্ত্রী ফসল বীমার আওতায় এনে বীমার অংশটিও মকুব করা হবে। পশ্চিমবঙ্গ সরকার সেই অংশ মেটাবে। পাশাপাশি জানিয়েছেন, কালোবাজারি নিয়ে কোনও অভিযোগ করা হলে, তা হলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যে মোট আলু উৎপাদন হয়েছে ১৪০ লক্ষ মেট্রিক টন। কোল্ড স্টোরেজগুলিতে ৭৫ লক্ষ মেট্রিক টনের বেশি আলু মজুত করা হয়েছে। কোল্ড স্টোরেজে আজ পর্যন্ত, আলু বেরিয়েছে ৪৮ লক্ষ মেট্রিক টন।

তৃণমূল সরকারে আলু চাষিদের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছিল রপ্তানিতে। বৃহস্পতিবার পুরশুড়ায় শুভেন্দু অধিকারী সেই কথা তুলে ধরেন বলেন, "আলু উৎপাদন অতিরিক্ত হলে, ঝাড়খণ্ড, বিহার, অসম, ইউপিতে পাঠাতেন তখন বারবার প্রত্যেক বছর সীমানা আটকে দিত। আমরা অর্ডার দিয়ে দিয়েছি। কোনও আলু চাষির গাড়িকে কোনও বর্ডারে কেউ আটকাবে না।" মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আলুর কালোবাজারি, উচিত মূল্য পাওয়া যেত না বলেও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। এবার থেকে তা হবে না বলে জানিয়ে বলেন, "প্রতি কুইন্টাল ১১২০ টাকার ফি বন্ড মূল্য হবে। তার থেকে যদি বাজারদর নেমে যায়, তার যে গ্যাপ তৈরি হবে, সেই ভরতুকি দেবে সরকার। যত কোটি টাকা লাগুক, আপনাদের মুখ্যমন্ত্রী দেবে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যে মোট আলু উৎপাদন হয়েছে ১৪০ লক্ষ মেট্রিক টন। কোল্ড স্টোরেজগুলিতে ৭৫ লক্ষ মেট্রিক টনের বেশি আলু মজুত করা হয়েছে। কোল্ড স্টোরেজে আজ পর্যন্ত, আলু বেরিয়েছে ৪৮ লক্ষ মেট্রিক টন। বিদ্যমান ২৭ লক্ষ মেট্রিক টন আলু, ৩০ নভেম্বরের মধ্যে হিমঘর থেকে বার করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "আইন অনুযায়ী ৩১ ডিসেম্বর অবধি তা বাড়ানো যেতে পারে। তবে আমরা আশা করব, ৩০ নভেম্বরের মধ্যে, এই আলু পর্যায়ক্রমে বেরিয়ে যাবে।"

বৃহস্পতিবার হুগলির পুরশুড়ায় ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সূচনার দিনেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে গেল কিস্তির টাকা। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বন্যায় যে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা পাবেন ১ লক্ষ ৮০ হাজার টাকা। আংশিক ও সামান্য ক্ষতিতে মিলবে যথাক্রমে ৯০০০০ হাজার ও চল্লিশ হাজার টাকা। বন্যায় বিপর্যস্ত ভুতনির চরের ১০ হাজার ৭৫০ জন কৃষকদের দেওয়া হচ্ছে বীজ। ৪ লক্ষ কৃষককে বিদ্যুতে প্রতি ইউনিটে ২ টাকা করে ভরতুকি দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৬ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিলেন তিনি। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
CM Suvendu AdhiakriHoogly
Advertisement
Tags :
CM Suvendu AdhiakriHoogly

নিয়মিত খবরে থাকতে ফলো করুন