দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kulti

পুজোর মুখেই বড় সাফল্য, সাইবার গ্যাংয়ের মূল পাণ্ডা গ্রেপ্তার কুলটিতে

সাইবার জালিয়াতির শিকড় উপড়ে ফেলতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট অভিযান শুরু করেছিল। ‘অপারেশন প্রহার’ নামে ওই অভিযানেই পুজোর মুখে মিলল সাফল্য।
Suhrid Das
05:28 PM Oct 05, 2026 IST
সাইবার জালিয়াতির শিকড় উপড়ে ফেলতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট অভিযান শুরু করেছিল। ‘অপারেশন প্রহার’ নামে ওই অভিযানেই পুজোর মুখে মিলল সাফল্য।
আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের। নিজস্ব চিত্র

সাইবার জালিয়াতির শিকড় উপড়ে ফেলতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট অভিযান শুরু করেছিল। ‘অপারেশন প্রহার’ নামে ওই অভিযানেই পুজোর মুখে মিলল সাফল্য। পুলিশের জালে ধরা পড়ল নিয়ামতপুর হরিজন পাড়ার ‘জামতারা মডিউল’-এর অন্যতম প্রধান মাথা শুভম সাউ। রবিবার হরিজনপাড়া এলাকায় বিশাল বাহিনী নিয়ে সাঁড়াশি অভিযান চালানো হয়। কুলটি (Kulti) হটস্পটের অন্যতম মাস্টারমাইন্ড শুভমকে গ্রেপ্তার করা হয়।

​এক মাস ধরে চলা এই মেগা অপারেশন চলছে। সেই অভিযানের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন এডিসিপি (সাইবার) রাহুল পাণ্ডে। তিনি জানান, ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে কমিশনারেট এলাকায় ১০টি মামলা রুজু করে এ পর্যন্ত ১২১ জন সাইবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পান। জানা গিয়েছে, উচ্চপদে থাকা চার-পাঁচজন মাস্টারমাইন্ডের হাত ধরেই এই কর্মকাণ্ড পরিচালিত হত। শুধু তাই নয়, গ্যাংয়ের বিস্তার বাড়ানোর জন্য নতুন যুবকদের দলের অন্তর্ভুক্ত করা হত। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

গ্যাংয়ের বিস্তার বাড়ানোর জন্য নতুন যুবকদের দলের অন্তর্ভুক্ত করা হত। সেইসব নতুন মুখদের ট্রেনিং চলত। ভুয়ো সিম, মোবাইলের মাধ্যমে জালিয়াতির কৌশল শেখানো হত।

সেইসব নতুন মুখদের ট্রেনিং চলত। ভুয়ো সিম, মোবাইলের মাধ্যমে জালিয়াতির কৌশল শেখানো হত। নতুনরা সেসব রপ্ত করে করিতকর্মা হয়ে উঠলেই নামানো হত কাজে। রাহুল পাণ্ডের বক্তব্য অনুযায়ী, কমিশনারেটের অন্যতম মূল হটস্পট ছিল কুলটি থানার অধীনস্থ নিয়ামতপুর। কয়েক দিন আগে নিয়ামতপুর হরিজন পাড়ার এক ঘুপচি ঘরে স্পেশাল সার্চ অ্যান্ড কর্ডন অভিযান চালিয়ে সেখানে সাইবার জালিয়াতি চক্র ধরা পড়ে। পুলিশের হাত থেকে বাঁচতে ওই পাড়ায় প্রতারকদের বাড়িতে ৩৬০ ডিগ্রি সিসিটিভি ক্যামেরায় নজরদারিও ধরা পড়ে তদন্তকারীদের। ওই অভিযানের পর সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতেই তদন্তের জাল গড়ায় বরাকর এবং দুর্গাপুর পর্যন্ত।

জানা গিয়েছে, ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা হওয়ায় এই অপরাধীদের সঙ্গে জামতারা নেটওয়ার্কের গভীর যোগ রয়েছে। ধৃত শুভম ও তার সহযোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অনলাইন লেনদেন খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Asansolcyber fraudKulti
Advertisement
Tags :
Asansolcyber fraudKulti

নিয়মিত খবরে থাকতে ফলো করুন