দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Murshidabad

রাক্ষুসে পদ্মা! পাড় ভেঙে নদীগর্ভে নিমেষে বিলীন একের পর বাড়ি, প্রকাশ্যে হাড়হিম ভিডিও

মু্র্শিদাবাদের তারানগরে ভয়াবহ নদীভাঙনে বিপুল ধ্বংসলীলা, নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয় বাসিন্দা।
Sucheta Sengupta
05:43 PM Oct 03, 2026 IST
মু্র্শিদাবাদের তারানগরে ভয়াবহ নদীভাঙনে বিপুল ধ্বংসলীলা, নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয় বাসিন্দা।

কথাতেই আছে, 'নদীর ধারে বাস/দুঃখ বারো মাস'। গ্রামবাংলায় আজকের দিনেও বারো মাসের এই দুঃখ থেকে নিস্তার মিলল না। এখনও গঙ্গা, পদ্মা কিংবা অন্য কোনও নদীর পাড় ভেঙে হু হু করে নদীগর্ভে তলিয়ে যাওয়ার ছবিটা আজও বদল হল না। শনিবার ফের সেই ভয়াবহ দৃশ্যের সাক্ষী রইল মুর্শিদাবাদের (Murshidabad) তারানগর। পদ্মার পাড় ভেঙে নিমেষে তলিয়ে গেল একটার পর একটা বাড়ি। আকস্মিক বিপর্যয়ে এলাকায় চরম আতঙ্ক। ভেঙে পড়া ঘরবাড়ির মায়া ত্যাগ করে নিরাপদ স্থানে যেতে মরিয়া বাসিন্দারা।

শনিবার দুপুরে তারানগরে আচমকাই শুরু হয় নদীর পাড় ভাঙা। তীরবর্তী এলাকার মানুষজন তখন কাজে ব্যস্ত। হঠাৎই চোখের নিমেষে দেখেন, একের পর এক বসতভিটা, বিঘার পর বিঘা কৃষিজমি তলিয়ে যেতে শুরু করেছে রাক্ষুসে পদ্মার গর্ভে! শক্তপোক্ত বাড়িগুলি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে নিমেষে নদীতে তলিয়ে যাচ্ছে। নদীর এই ভয়াবহ রূপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না তাঁদের। কোনওভাবেই তা আটকাতে পারতেন না। তা দেখে গোটা এলাকায় চরম আতঙ্ক ও হাহাকার ছড়িয়ে পড়ে। কেউ কেউ দূর থেকে সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখেন। সেই ভিডিওই ভাইরাল নেটদুনিয়ায়। পদ্মার এমন রোষ দেখে ভয়ে সিঁটিয়ে যাচ্ছেন সকলে!

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তারানগরে পদ্মার ভাঙনে তলিয়ে গেল একের পর এক বাড়ি, নিজস্ব ছবি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তারানগর অঞ্চলে নদীর জলস্তর হ্রাস-বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীপাড়ের মাটি আলগা হচ্ছিল। শনিবার দুপুরের দিকে আচমকাই পরিস্থিতি মারাত্মক রূপ নেয়। বিকট শব্দে নদীর পাড় ধসে পড়তে শুরু করে। নদী তীরবর্তী বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকটি ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যায়। ভাঙনের তীব্রতা দেখে প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা যায় তারানগরের বাসিন্দাদের। আগেও এমন ছবি দেখা গিয়েছে মুর্শিদাবাদ জেলায়। নদীভাঙন রুখতে সরকার বেশ কিছু ব্যবস্থা নিলেও পরিস্থিতি বদলায়নি এখনও। পুজোর মুখে এই ভাঙন সমস্যাই নদী তীরবর্তী এলাকার মানুষজনের এ সমস্যা চিরকালীন। 

দেখুন সেই ভিডিও: 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
MurshidabadPadma River
Advertisement
Tags :
MurshidabadPadma River

নিয়মিত খবরে থাকতে ফলো করুন