দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Diamond Harbour

নাড্ডার কনভয়ে হামলা, ভাঙচুর! পুরনো মামলায় পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ ইমরান

JP Nadda Convoy Attack: ধৃত ইমরানের বিরুদ্ধে শুধু নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ নয়, ভোটের আগে হুমকি, বিজেপি নেতাকর্মীদের উপর অত্যাচার, ঘরবাড়ি ভাঙচুর-সহ একাধিক অভিযোগ রয়েছে।
Kousik Sinha
11:04 AM Nov 05, 2026 IST
JP Nadda Convoy Attack: ধৃত ইমরানের বিরুদ্ধে শুধু নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ নয়, ভোটের আগে হুমকি, বিজেপি নেতাকর্মীদের উপর অত্যাচার, ঘরবাড়ি ভাঙচুর-সহ একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশের জালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইমরান হাসান।

একুশে বিধানসভা ভোটের আগে ২০২০ সালের ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবার (Diamond Harbour) যাওয়ার পথে আক্রান্ত হন তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁর কনভয় লক্ষ্য করে চলে হামলা। সেই ঘটনার প্রায় ৬ বছর পর, অবশেষে পুলিশের জালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইমরান হাসান। বুধবার গভীর রাতে দেউলা সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে উস্তি থানার পুলিশ। ধৃত ইমরান মগরাহাট (পশ্চিম) বিধানসভার যুব তৃণমূল সভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে শুধু নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ নয়, ভোটের আগে হুমকি, বিজেপি নেতাকর্মীদের উপর অত্যাচার, ঘরবাড়ি ভাঙচুর-সহ একাধিক অভিযোগ রয়েছে।

প্রায় ৬ বছর আগের এই ঘটনায় জাহাঙ্গির খানকেও গ্রেপ্তার করেছে উস্তি থানার পুলিশ। এবার পুলিশের জালে ইমরান। এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

২০২১ এর বিধানসভা নির্বাচন। একেবারে টানটান উত্তেজনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করতে যাচ্ছিলেন জে পি নাড্ডা। সেই সময় তাঁর গাড়িতে দিলীপ ঘোষ-সহ কেন্দ্র এবং রাজ্যের একাধিক নেতা ছিলেন। অভিযোগ, অতর্কিতেই তাঁদের কনভয়ে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। একের পর এক নেতার গাড়ি কার্যত টার্গেট করে ধেয়ে আসে লাঠি। শুধু তাই নয়, ইট মেরে দিলীপ ঘোষের গাড়ি ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। ইটের আঘাতে গুরুতর আহত কেন্দ্রের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। নির্দিষ্ট কোনও জায়গায় নয়, ডায়মন্ড হারবার যাওয়ার পথে প্রথমে সরিষা, পরে ফলতায় হামলার মুখে বিজেপি নেতাদের পড়তে হয় বলে অভিযোগ। ঘটনায় তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তৃণমূল আমলে এই ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও রাজ্যে পালাবদলের পর গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। শুরু হয় মামলার তদন্ত। তদন্তে নেমেই মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদ মোল্লা ওরফে বাচ্চু, আরিফ হোসেন ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। মূলত তাঁদের জেরা করেই সঞ্জীব মণ্ডল এবং রিপনের নাম সামনে আসে। গ্রেপ্তার করা হয় এই দুই নেতাকেও। সম্প্রতি প্রায় ৬ বছর আগের এই ঘটনায় জাহাঙ্গির খানকেও গ্রেপ্তার করেছে উস্তি থানার পুলিশ। এবার পুলিশের জালে ইমরান। এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Abhishek BanerjeeDiamond HarbourJ P Nadda
Advertisement
Tags :
Abhishek BanerjeeDiamond HarbourJ P Nadda

নিয়মিত খবরে থাকতে ফলো করুন