দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Netaji photograph in government offices

সরকারি অফিসে নেতাজির নির্দিষ্ট ছবি রাখার নির্দেশ, বসু পরিবারের পছন্দকেই মান্যতা রাজ্যের

নির্দেশিকায় 'অনুমোদিত ছবি' শব্দের ব্যবহার ঘিরে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ।
Arpita Mondal
03:33 PM Nov 05, 2026 IST
নির্দেশিকায় 'অনুমোদিত ছবি' শব্দের ব্যবহার ঘিরে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ।
এআই দ্বারা নির্মিত ছবি।

এবার থেকে সরকারি অফিস বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে মনীষীদের ছবি রাখা হয়, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি নির্দিষ্টি ছবিই টাঙাতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের তরফেই একটি বিশেষ ছবি বেছে দেওয়া হয়েছে। সরকারি অফিসগুলিতে সেই ছবিটিই টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এমনটাই জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। তাঁর বক্তব্য, নেতাজির পরিবারের পছন্দ করা ছবিটিই যথাযথ মর্যাদায় প্রদর্শনের কথা বলা হয়েছে। মঙ্গলবার স্কুলশিক্ষা দফতরের অধীন সমস্ত সরকারি অফিসে নেতাজির ওই নির্দিষ্ট ছবি টাঙানোর নির্দেশিকা জারি হয়।

অফিসের বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ স্থানে ছবিটি প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দেশিকায় 'অনুমোদিত ছবি' শব্দের ব্যবহার ঘিরে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। তাঁদের বক্তব্য, নেতাজির ছবি টাঙানোর ক্ষেত্রে সরকারি অনুমোদনের প্রয়োজনীয়তা কেন? সম্প্রতি নেতাজি সম্পর্কে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল তৈরি হয়েছিল। তাঁর কাছ থেকে বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার এবং এফআইআর দায়েরের ঘটনাও ঘটে। সেই আবহে সরকারের এই নির্দেশিকা ঘিরে রাজনৈতিক বার্তার প্রশ্নও উঠছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী নির্দেশিকাকে স্বাগত জানিয়ে বলেন, "শুধু ছবি টাঙানো নয়, নেতাজির আদর্শ মেনে সরকারি দফতরে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করাও জরুরি।" বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের প্রশ্ন, কোন ছবিকে অনুমোদিত বলা হচ্ছে, তা স্পষ্ট করা প্রয়োজন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Netaji Subhas Chandra BoseWest Bengal
Advertisement
Tags :
Netaji Subhas Chandra BoseWest Bengal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন