দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Ujjal Biswas

আশঙ্কাজনক রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল, একাধিক অঙ্গে সমস্যা, উদ্বেগ প্রকাশ কুণাল-মহুয়ার

গত কয়েক মাস ধরেই অসুস্থ উজ্জ্বল বিশ্বাস।
Subhankar Patra
02:32 PM Nov 05, 2026 IST
গত কয়েক মাস ধরেই অসুস্থ উজ্জ্বল বিশ্বাস।
আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বল বিশ্বাস।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas)। কিডনির সমস্যা দেখা গিয়েছে। চলছে ডায়ালিসিস। ব্রেন স্ট্রোক হয়েছে। হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে। বসাতে হবে পেসমেকার। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় অস্ত্রোপচারের ঝুঁকি নিচ্ছেন না চিকিৎসকরা। রয়েছেন ভেন্টিলেশনে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মমতা তৃণমূলের নেতা কুণাল ঘোষ। তাঁর এই অবস্থা নিয়ে রাজনৈতিক ঘটনাবলীকেও দায়ী করেছেন কুণাল। তাঁর অভিযোগ, ছাব্বিশের নির্বাচনের পর তাঁর উপর অত্যাচার করা হয়েছিল। সেই ধাক্কা তিনি শারীরিক ও মানসিকভাবে নিতে পারেননি বলে দাবি করেছেন তিনি। উজ্জ্বলকে দেখতে যান কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও। দ্রুত সুস্থ কামনা করেছেন।

গত কয়েক মাস ধরেই অসুস্থ উজ্জ্বল বিশ্বাস। ৫ অক্টোবর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। অস্ত্রোপচারের পরেই দিনই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রায় ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফেরেন। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। তবে দুর্গা পঞ্চমীর দিন ফের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উজ্জ্বল। অবস্থা খারাপ হলে সপ্তমীর দিন তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া ধরা পড়ে তাঁর। ফুসফুসের কার্যক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি একাধিক সমস্যা দেখা দেয়। গলায় অস্ত্রোপচার করে শ্বাস নেওয়া বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এদিকে কিডনির সমস্যা রয়েছে। চলছে ডায়ালিসিস।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

উল্লেখ্য, রাজ্যের পালাবদলের পর বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হন উজ্জ্বল। মমতা তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ, দীর্ঘদিন নিঃস্বার্থ ভাবে কৃষ্ণনগরবাসীর সেবা করার পরও তাঁর উপর বিজেপি হামলা চালায়। তাঁর দাবি, জেল থেকে ফেরার পর থেকেই উজ্জ্বল বিশ্বাসের শরীর ভেঙে পড়তে শুরু করে। পরবর্তী সময়ে হার্টের অস্ত্রোপচার, ব্রেন স্ট্রোক এবং কিডনির সমস্যা দেখা দেয়। শেষ খবর পাওয়া অবধি শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলেই খবর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kunal GhoshTMC leader
Advertisement
Tags :
Kunal GhoshTMC leader

নিয়মিত খবরে থাকতে ফলো করুন