দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Gangarampur

সাতসকালে স্ত্রীকে 'খুন', কাটা মুন্ডু কোলে মন্দিরের সামনে বসে স্বামী! হাড়হিম কাণ্ড গঙ্গারামপুরে

কারও ধারণা, তন্ত্রসাধনার কারণেই স্ত্রীকে বলি দিয়েছে রিন্টু।
Tiyasha Sarkar
09:40 AM Nov 04, 2026 IST
কারও ধারণা, তন্ত্রসাধনার কারণেই স্ত্রীকে বলি দিয়েছে রিন্টু।
ধৃত রিন্টু ঘোষ। নিজস্ব ছবি।

সাতসকালে হাড়হিম কাণ্ড দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে (Gangarampur)। স্ত্রীকে গলা কেটে খুনের পর কাটা মুন্ডু কোলে মন্দিরের সামনে বসে রইল স্বামী! ঘুম ভেঙে এ দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই অভিযুক্ত রিন্টু ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও কী কারণে এই নৃশংসতা তা স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, আর্থিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে অশান্তি চলছিল।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম রিন্টু ঘোষ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরের বাসিন্দা সে। ১১ বছর আগে সীমা সরকারকে বিয়ে করে রিন্টু। তাদের দুই ছেলে রয়েছে। একসময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কন্ডাক্টর হিসেবে কাজ করত সে। পরে সেই কাজ ছেড়ে দেয়। বাড়িতেই পুজো-পাঠ করত। মাঝেমধ্যে তান্ত্রিকের বেশও ধরত। প্রতিবেশী সূত্রে খবর, গত কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে আর্থিক কারণে অশান্তি চলছিল দম্পতির মধ্যে। বুধবার সকাল সাতটা নাগাদ প্রতিবেশীরা দেখেন মন্দিরের সামনে বসে রিন্টু। কাছে যেতেই ভয়ংকর দৃশ্য। দেখা যায়, যুবকের হাতে স্ত্রীর কাটা মুন্ডু। স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দেখে কাটা মুন্ডু হাতে নিয়ে এগিয়ে আসে রিন্টু। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সিভিক ভলান্টিয়ররা। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ইতিমধ্যেই রিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেহ। কারণ যাই হোক, এই নারকীয় কাণ্ডে হতবাক স্থানীয়রা। কারও ধারণা, তন্ত্রসাধনার কারণেই স্ত্রীকে বলি দিয়েছে রিন্টু। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাতেই আসল তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Gangarampur
Advertisement
Tags :
Gangarampur

নিয়মিত খবরে থাকতে ফলো করুন