দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Howrah Robbery

হাওড়ায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি! মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে, মুখ চেপে সর্বস্ব লুট

গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
Subhankar Patra
11:07 AM Nov 05, 2026 IST
গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
সিসিটিভি থেকে পাওয়া ফুটেজের অংশ। নিজস্ব চিত্র।

বুধবার রাতে হাওড়ার সাঁকরাইলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি (Howrah Robbery)! মাথায় আগ্নেয়াস্ত্র ধরে, মালিকের মুখ চেপে লুটপাট চালায় একদল দুষ্কৃতী। অল্প কিছুক্ষণের মধ্যেই 'অপারেশন' সেরে সর্বস্ব লুট করে চম্পট দেয় তারা। কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না চুরি গিয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইলের অনিমেষ সামন্তের দোকানে রাতে ডাকাতি হয়। আনুমানিক ৯টার পর, দোকান বন্ধের সময় হামলা চালায় দুষ্কৃতীর দল। দলে ৩ জন ছিল বলে জানা যাচ্ছে। তারা দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে, মুখ চেপে রেখে দোকান লুট করে বলে অভিযোগ। মালিককে মারধরও করা হয় বলে জানা গিয়েছে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত দোকান মালিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এদিকে গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তদন্তে নেমে সেই ফুটেজ খতিয়ে দেখছেন আধিকারিকরা। দুষ্কৃতীরা কোন দিক থেকে এসেছিল। কোন দিক থেকে বেরয়। আগে থেকে জায়গা রেইকি করা হয়েছিল কি না, ঘটনায় আরও কারও যুক্ত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছেন না। পুলিশ কথা বলছে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Howrah
Advertisement
Tags :
Howrah

নিয়মিত খবরে থাকতে ফলো করুন