উৎসবের আগে হলদি নদীতে ভাসল 'ওয়াটার মেট্রো', কত ভাড়া? কতক্ষণ মিলবে পরিষেবা
Kousik Sinha
একদিকে সামনেই নন্দীগ্রামে উপনির্বাচন, অন্যদিকে দুর্গাপুজো। তবে তার আগেই হলদি নদীতে চালু হয়ে গেল ব্যাটারিচালিত ইলেকট্রিক ক্যাটামারিন ভেসেল পরিষেবা। সোমবার ভোর থেকেই হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দ্যামারি ফেরিঘাট পর্যন্ত শুরু হয়েছে এই পরিষেবা। আধুনিক ও পরিবেশবান্ধব এই জলযানকে অনেকেই ‘ওয়াটার মেট্রো’ বললেও, এটি মেট্রো নয়—এটি ব্যাটারিচালিত ইলেকট্রিক ক্যাটামারিন ভেসেল। তবে মেট্রোর মতোই নির্দিষ্ট সময়সূচী মেনে দুই প্রান্তের মধ্যে যাত্রী পরিষেবা দেবে এই জলযান। একেবারে নতুন এই জলযান ঘিরে যাত্রীদের আগ্রহ রীতিমতো তুঙ্গে। ভাড়াও খুবই কম।
এক যাত্রী অমল সামন্ত বলেন, ‘‘পুরসভার ভেসেলের পাশাপাশি এই ইলেকট্রিক ভেসেল চালু হওয়ায় যাতায়াতে অনেক সুবিধা হবে। কম সময়ে, তুলনামূলক নিরাপদে এবং এসি-র আরাম নিয়ে নদী পারাপার করা যাবে। একটি ভেসেল মিস হলেও অন্য পরিষেবা পাওয়া যাবে।’’
জানা গিয়েছে, ভোর ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই পরিষেবা চলবে। বর্তমানে একটি ভেসেল দিয়ে পরিষেবা শুরু হয়েছে। পুজোর মধ্যেই আরও একটি ভেসেল যুক্ত হওয়ার কথা। যাত্রীসংখ্যা বাড়লে ভবিষ্যতে ভেসেলের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। নন্দীগ্রাম উপনির্বাচনের আগে একেবারে নয়া এই ভেসেল পরিষেবা চালু হওয়া নয়া মাত্রা যোগ করেছে। সংস্থা সূত্রে খবর, ইংল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার’ সৌজন্যে এসেছে 'এমভি কনকলতা বড়ুয়া’ নামের এই জলযানটি সম্পূর্ণ ব্যাটারিচালিত। ৫০ জন যাত্রী বহনের ক্ষমতাসম্পন্ন ভেসেলটিতে রয়েছে বাতানুকূল ব্যবস্থা। এর মধ্যে প্রতিবন্ধী যাত্রীদের জন্যও নির্দিষ্ট আসন রাখা হয়েছে। পরিবহণ দপ্তরের নিয়ম মেনে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে। পরিবেশবান্ধব এই জলযান তৈরিতে প্রায় ২৫ কোটি টাকা খরচ হয়েছে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:
এই পরিষেবার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। হলদিয়া পুরসভার বর্তমান ফেরি পরিষেবার ভাড়া যেখানে ৫ টাকা, সেখানে নতুন ইলেকট্রিক ভেসেলে সর্বোচ্চ ভাড়া ১০ টাকা। তবে পুরসভার ফেরি পরিষেবাও একইসঙ্গে চালু থাকবে। ফলে একটি পরিষেবা মিস করলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। শিল্পাঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের মধ্যেও এই নতুন পরিষেবা নিয়ে উৎসাহ দেখা দিয়েছে। এক যাত্রী অমল সামন্ত বলেন, ‘‘পুরসভার ভেসেলের পাশাপাশি এই ইলেকট্রিক ভেসেল চালু হওয়ায় যাতায়াতে অনেক সুবিধা হবে। কম সময়ে, তুলনামূলক নিরাপদে এবং এসি-র আরাম নিয়ে নদী পারাপার করা যাবে। একটি ভেসেল মিস হলেও অন্য পরিষেবা পাওয়া যাবে।’’এর আগে এই জলযানের পরীক্ষামূলক মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছিল। এবার নিয়মিত পরিষেবা চালু হওয়ায় পুজোর মুখে হলদিয়া-নন্দীগ্রাম জলপথে যাত্রী পরিষেবায় নতুন মাত্রা যোগ হল।