ডায়মন্ড হারবারের তৃণমূল পার্টি অফিসে টাকার পাহাড়! অভিষেকের আপ্তসহায়ককে জেরা করেই মিলল তথ্য
Kousik Sinha
অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারের (Diamond Harbour) তৃণমূল পার্টি অফিসে টাকার পাহাড়। তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিজেদের হেফাজতে নেয় ডায়মন্ড হারবার পুলিশ। এরপরেই এদিন সকালে তাঁকে নিয়ে সরিষার একটি পার্টি অফিসে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতে উদ্ধার হয় বিপুল এই নগদ টাকা। কেন সেখানে বান্ডিল বান্ডিল টাকা রাখা হয়েছিল, এই টাকার উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে এই বিষয়ে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অভিষেক মজুমদার জানিয়েছেন, কালিতলা আশুতি থানার একটি মামলায় সুমিত রায় বর্তমানে পুলিশ হেফাজতে। তাঁকে জেরা করে একটি সূত্র পাওয়া যায়। তার ভিত্তিতে এদিন একটি তল্লাশি চালানো হয় বিশেষ একটি রাজনৈতিক দলের কার্যালয়ে। তল্লাশিতে প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়।
শালবনির জমি দুর্নীতি মামলায় কালীঘাটের বাড়ি থেকে সুমিত রায়কে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, কোটি কোটি টাকায় সরকারি জমি বিক্রি করা হয়েছে। তদন্তের মধ্যেই ডায়মন্ড হারবার কালিতলা আশুতি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাঁর বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেই মামলাতেই বেশ কিছুদিন সুমিতকে নিজেদের হেফাজতে নেয় জেলা পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে পুলিশের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে বলে খবর।
আরও পড়ুন:
জানা যায়, সেই তথ্যের ভিত্তিতে আজ, বুধবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার সরিষায় একটি তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালীন পার্টি অফিসের ভিতরে থাকা একটি আলমারির মধ্যে একটি ব্যাগ দেখতে পান তদন্তকারী আধিকারিকরা। তা খুলতেই একেবারে চমকে ওঠেন তাঁরা। দেখেন, ব্যাগের মধ্যে থরে থরে রাখা টাকা।
এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অভিষেক মজুমদার জানিয়েছেন, কালিতলা আশুতি থানার একটি মামলায় সুমিত রায় বর্তমানে পুলিশ হেফাজতে। তাঁকে জেরা করে একটি সূত্র পাওয়া যায়। তার ভিত্তিতে এদিন একটি তল্লাশি চালানো হয় বিশেষ একটি রাজনৈতিক দলের কার্যালয়ে। তল্লাশিতে প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়। তবে বিপুল এই টাকা কীভাবে কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হিসাবে পরিচিত ডায়মন্ড হারবারের পার্টি অফিস থেকে বিপুল এই টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় কড়া আক্রমণ শানিয়েছেন ঋত তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। তাঁর কটাক্ষ, তৃণমূল মানেই দুর্নীতি, কালো টাকা। আর মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছে সেখানে টাকার পাহাড় পাওয়াটাই স্বাভাবিক। ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঋজু।