মমতা জমানার তোষণের 'প্রায়শ্চিত্ত' থানায় কালীপুজো! 'বলেছি বেশ করেছি', বিতর্কে জবাব জগন্নাথের
Arpita Mondal
থানায় থানায় কালীপুজো (Kali Puja) করতে হবে, সিউড়ি থানায় বিজয়ী সম্মিলনীতে জেলা পুলিশ সুপারের কাছে উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay)। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বঙ্গ রাজনীতিতে তৈরি হয় বিতর্ক। বিরোধীদের সমালোচনার মুখে এবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন জগন্নাথ। উচ্চ শিক্ষামন্ত্রীর কথায়, "পুলিশ সংস্কৃতির অঙ্গ থানায় থানায় কালীপুজো করা।" এ প্রসঙ্গে বাম ও তৃণমূল জমানার কর্মকাণ্ডের কথা তুলে ধরে দুষেছেন তিনি।
জগন্নাথ চট্টোপাধ্যায় নিশ্চিত করে বলেছেন, "যা বলেছি বেশ করেছি। সঙ্গত কারণ আছে বলেই বলা হয়েছে। আজন্মকাল থানায় থানায় কালীপুজো হয়ে আসছে। পুলিশ সংস্কৃতির অঙ্গ থানায় কালীপুজো করা।" বাম-তৃণমূল জমানাকে একসঙ্গে বিঁধে তাঁর মন্তব্য, "জ্যোতি বসু যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, এই নিয়ে কোনওদিনই কোনও আগ্রহ দেখাননি। বুদ্ধদেব ভট্টাচার্য পৃথক সংখ্যালঘু দপ্তর তৈরি করলেন। ভোটের স্বার্থে মুসলিমদের তোষণ করেলন মমতা। তখন উনি বলে দিলেন থানায় কালীপুজো করা যাবে না।" জগন্নাথ কথায়, এবার পুলিশকে প্রায়শ্চিত্ত করতে হবে।
থানায় কালীপুজো করার প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় জগন্নাথ চট্টোপাধ্যায় নিশ্চিত করে বলেছেন, "যা বলেছি বেশ করেছি। সঙ্গত কারণ আছে বলেই বলা হয়েছে। আজন্মকাল থানায় থানায় কালীপুজো হয়ে আসছে। পুলিশ সংস্কৃতির অঙ্গ থানায় কালীপুজো করা।" বাম-তৃণমূল জমানাকে একসঙ্গে বিঁধে তাঁর মন্তব্য, "জ্যোতি বসু যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, এই নিয়ে কোনওদিনই কোনও আগ্রহ দেখাননি। বুদ্ধদেব ভট্টাচার্য পৃথক সংখ্যালঘু দপ্তর তৈরি করলেন। ভোটের স্বার্থে মুসলিমদের তোষণ করেলন মমতা। তখন উনি বলে দিলেন থানায় কালীপুজো করা যাবে না।" জগন্নাথ কথায়, এবার পুলিশকে প্রায়শ্চিত্ত করতে হবে। তিনি জানান, "গত কালীপুজোয় মা কালীকে প্রিজন ভ্যানে তোলার ছবি দেখেছে গোটা রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতনী সরকারের আমলে এবার পুলিশকে তো তার প্রায়শ্চিত্ত করতে হবে।"
আরও পড়ুন:
প্রসঙ্গত, বুধবার সিউড়ির ওই অনুষ্ঠানে দাঁড়িয়ে মন্ত্রী বলেছিলেন, "প্রত্যেক থানায় সাড়ম্বরে কালীপুজো হবে। রঘু ডাকাতও কিন্তু ডাকাতি করতে যাওয়ার আগে কালীপুজো করে যেতেন। আপনারা কার্যত শক্তিরই উপাসক। থানায় কেন কালীপুজো করতে বলেছি এর মধ্যে রিলিজিয়াস প্রোপরশন দেখার দরকার নেই। বাঙালিদের স্কুলে স্কুলে যেমন সরস্বতী পুজোর সংস্কৃতি রয়েছে তেমনই থানার সংস্কৃতি কালীপুজো। এটার মধ্যে ধর্ম থাকবে না। পুলিশ বাহিনীকে শক্তি দেবে। প্রত্যেক থানায় বীরভূম জেলায় সতীপীঠের থানায় কালীপুজো হওয়া ভালো।"