দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Diamond Harbour to Esplanade Metro

এবার ডায়মন্ড হারবার থেকে এসপ্ল্যানেড ছুটবে মেট্রো? পুরদপ্তরের পরিকল্পনা চার লেনের বিরাট হাইওয়েরও

নবদ্বীপ ও মায়াপুরকে আন্তর্জাতিক মানের আধ্যাত্মিক ও তীর্থপর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাও লক্ষ্য পুরদপ্তরের।
Sayani Sen
04:30 PM Nov 04, 2026 IST
নবদ্বীপ ও মায়াপুরকে আন্তর্জাতিক মানের আধ্যাত্মিক ও তীর্থপর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাও লক্ষ্য পুরদপ্তরের।
ছবি: এআই দ্বারা নির্মিত।

কলকাতার পাশাপাশি রাজ্যেও ছুটবে মেট্রো (Kolkata Metro)। তাতে যানজটের সমস্যা কমবে। আবার যাতায়াতও হবে যথেষ্ট আরামদায়ক। আর সেকথা মাথায় রেখে এবার ডায়মন্ড হারবারের দিক থেকে সরাসরি এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো (Diamond Harbour to Esplanade Metro) সংযোগের কথা ভাবছে পুরদপ্তর। সুদূর ভবিষ্যতে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উপকৃত হবেন দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার মানুষজন।

মঙ্গলবার এক বৈঠকে কলকাতা ও হাওড়াকে কেন্দ্র করে গঙ্গার দুই তীরকে সাজানো নিয়ে একাধিক পরিকল্পনা নেওয়া হয়। গঙ্গার দুই তীর বরাবর চার লেনের হাইওয়ে তৈরির পরিকল্পনা করা হচ্ছে। সেক্ষেত্রে হাঁটা এবং সাইকেল চালকদের জন্য আলাদা পথ রাখা হবে। এছাড়া গঙ্গা তীরবর্তী ঐতিহাসিক ঘাট এবং প্রাচীন মন্দিরগুলি সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যায়নের বন্দোবস্ত করা হয়েছে। নবদ্বীপ ও মায়াপুরকে আন্তর্জাতিক মানের আধ্যাত্মিক ও তীর্থপর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাও লক্ষ্য পুরদপ্তরের। নবদ্বীপ পুরসভার সঙ্গে একটি মউ স্বাক্ষরিত করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আসা ভক্তদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, "বাংলার ঐতিহ্যকে সম্মান জানিয়ে আধুনিক পরিকাঠামো, উন্নত নাগরিক পরিষেবার মাধ্যমে কলকাতা, হাওড়া এবং নবদ্বীপকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বলে রাখা ভালো, নতুন সরকারের লক্ষ্য কলকাতাকেও ঢেলে সাজানোর। কলেজ স্ট্রিটের বইপাড়া, চায়না টাউনও বিদেশের ধাঁচে সাজিয়ে তোলার নীল নকশা প্রায় তৈরি। এছাড়া হকারদের পুনর্বাসনের জন্য আধুনিক দোকান তৈরি করার ভাবনাচিন্তা চলছে। ফুড পার্ক, বাজার এং টেন্টের মাধ্যমে বাড়তে চলেছে ব্যবসার সুযোগ। তার ফলে কলকাতার চেহারা যে পুরোটাই বদলে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Diamond HarbourEsplanadeKolkata Metro
Advertisement
Tags :
Diamond HarbourEsplanadeKolkata Metro

নিয়মিত খবরে থাকতে ফলো করুন