shono
Advertisement
Patashpur

তৃণমূল নেতাকে নতুন দাওয়াই! পঞ্চায়েত প্রধানকে কান ধরে ওঠবস স্থানীয়দের, ভাইরাল ভিডিও

এই ঘটনার বিষয়ে অরূপ মাইতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Published By: Jaba SenPosted: 02:47 PM Jun 09, 2026Updated: 04:25 PM Jun 09, 2026

ডিম থেরাপির পর এবার তৃণমূল (TMC) নেতাদের জন্য নতুন দাওয়াই। পটাশপুর-১ ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ মাইতিকে কান ধরে ওঠবস করালেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করার অভিযোগ উঠেছে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ (Patashpur) ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার কয়েকজন অরূপ মাইতিকে ঘিরে ধরেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন যুবক লাঠি হাতে তাঁকে কান ধরে উঠবস করার নির্দেশ দিচ্ছেন। তাঁদের নির্দেশ মেনেই তিনি রাস্তার মাঝে কান ধরে উঠবস করেন।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির এক মণ্ডল সভাপতি কৃষ্ণ গোপাল দাস দাবি করেন, অরূপ মাইতি “জনরোষের শিকার” হয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূলে থাকার সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকার কারণেই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে এই ধরনের প্রতিবাদ দেখিয়েছেন। তিনি আরও বলেন, “সমস্ত তৃণমূল নেতাদের বলব, কোনও দুর্নীতি বা অনিয়ম করে থাকলে সময় থাকতে তা স্বীকার করুন। না হলে জনতার ক্ষোভের মুখে পড়তে হতে পারে।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে অরূপ মাইতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement