shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

'প্রায়শ্চিত্ত করুন', মমতাকে ১৫ বছর চুপ করে থাকার পরামর্শ দিলীপ ঘোষের

একইসঙ্গে গত ১৫ বছরে বিভিন্ন ভুল কাজের জন্য আত্মসমালোচনা করে মানুষের কাছে অপরাধ স্বীকার করার কথাও বলেন দিলীপ।
Published By: Jaba SenPosted: 02:03 PM May 24, 2026Updated: 02:03 PM May 24, 2026

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ বছর 'চুপ করে থাকা'র পরামর্শ দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি মমতাকে প্রায়শ্চিত্ত করারও পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে গত ১৫ বছরে বিভিন্ন ভুল কাজের জন্য আত্মসমালোচনা করে মানুষের কাছে অপরাধ স্বীকার করার কথাও বলেন দিলীপ।

Advertisement

শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ দাবি করেন, জনরোষের মুখে পড়ে এখন তৃণমূলের বহু নেতা ও জনপ্রতিনিধি প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন। শনিবার সকালে খড়গপুরে চা-চক্রে যোগদান করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বলেন, "জনরোষ কী জিনিস সেটা এখন বোঝা যাচ্ছে। রাস্তাঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হচ্ছে। ১৫ বছরে কাজ করার যদি এটাই পুরস্কার হয়, তাহলে তাঁর অন্তত উপলব্ধি করা উচিত কী করেছেন। ১৫ বছর চুপ করে থাকুন, প্রায়শ্চিত্ত করুন, মানুষের কাছে অপরাধ স্বীকার করুন।" মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সাম্প্রতিক সভায় দলের বহু সদস্যের অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করেন তিনি।

একইসঙ্গে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কার্যালয়ে প্রধান, সভাপতি এবং সদস্যদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলেন, বহু জনপ্রতিনিধি জানেন যে ভোট লুট করে ক্ষমতায় এসেছেন বলেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। তাই অনেকে অফিসে আসছেন না। তবে প্রশাসনিক কাজ কোনওভাবেই বন্ধ হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। তাঁর বক্তব্য, যেখানে প্রধান বা সভাপতিরা কাজে যোগ দিচ্ছেন না, সেখানে সরকারি আধিকারিকদের দিয়েই কাজ চালানো হবে এবং প্রয়োজনে সরকার পরবর্তী নির্দেশ দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement