দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Shankar Ghosh

ব্যাঙ্কে ঢুকেছে ৩ হাজার, 'অন্নপূর্ণা'দের বাড়িতে 'গর্বিত প্রাপক' স্টিকার সাঁটলেন মন্ত্রী শংকর

প্রতি বুথের বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেন। টাকা পেয়েছেন বলে জানালে, তাঁদের বাড়িতে 'গর্বিত প্রাপক' স্টিকার সেঁটে দিয়ে আসেন পর্যটন মন্ত্রী।
Arpita Mondal
01:49 PM Aug 26, 2026 IST
প্রতি বুথের বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেন। টাকা পেয়েছেন বলে জানালে, তাঁদের বাড়িতে 'গর্বিত প্রাপক' স্টিকার সেঁটে দিয়ে আসেন পর্যটন মন্ত্রী।
শিলিগুড়িতে অন্নপূর্ণা প্রাপকদের বাড়িতে স্টিকার সাঁটলেন মন্ত্রী শংকর ঘোষ।

রাজ্যজুড়ে 'অন্নপূর্ণা যোজনা' ঘিরে সামনে এসেছে একাধিক অসন্তোষ। টাকা না মেলায় দিকে দিকে বাড়ছে ক্ষোভ। যোগ্য প্রাপকদের আশ্বস্ত করে খোদ মুখ্যমন্ত্রীও ভরসা রাখতে বলেছেন বারবার। এবার শিলিগুড়িতে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন কি না, সেই খোঁজ নিতে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিধায়ক শংকর ঘোষ। প্রতি বুথের বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেন, জিজ্ঞাসা করেন 'অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন তো?' টাকা পেয়েছেন বলে জানালে, তাঁদের বাড়িতে 'গর্বিত প্রাপক' স্টিকার সেঁটে দিয়ে আসেন পর্যটন মন্ত্রী।

শিলিগুড়িতে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার লাগানোর কাজ শুরু করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ও বিধায়ক শংকর ঘোষ। যোগ্য কোনও আবেদনকারী যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই উদ্যোগ বলে জানান তিনি। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন, জিজ্ঞাসা করেন অন্নপূর্ণার টাকা পেয়েছেন কি না, যাঁরা 'হ্যাঁ' বলছেন, তাঁদের বাড়িতে 'অন্নপূর্ণা যোজনা গর্বিত প্রাপক' স্টিকার সাঁটিয়ে দেন মন্ত্রী। আর যাঁরা টাকা পাননি বলে জানিয়েছেন, তাঁদের বিধায়ক কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শও দেন শংকর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শিলিগুড়িতে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী শংকর ঘোষ।

এদিন শংকর ঘোষ জানান, "শিলিগুড়ি শহরে বর্তমানে প্রায় ৩২ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। তবে এখনও প্রায় সাড়ে ৩ হাজার আবেদনকারীর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। আবেদন করেও যারা এখনও প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধায়ক সেবা কেন্দ্রের মাধ্যমে পাওয়া আবেদনগুলি ধারাবাহিকভাবে নারী ও শিশু কল্যাণ দপ্তরে পাঠানো হচ্ছে।" যোগ্য কোনও আবেদনকারী যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই নজর দেওয়া হচ্ছে বলে জানান শংকর ঘোষ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Annapurna YojanaShankar GhoshSiliguri
Advertisement
Tags :
Annapurna YojanaShankar GhoshSiliguri

নিয়মিত খবরে থাকতে ফলো করুন