দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Ratna Debnath

দলীয় অনুষ্ঠানেই উপেক্ষিত রত্না দেবনাথ! 'মনে রাখতে হবে...', হুঁশিয়ারি বিধায়কের স্বামীর

পানিহাটি স্পোর্টিং ক্লাবের মাঠে বিজেপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট নিয়ে জটিলতা তৈরি হয়।
Sucheta Sengupta
07:50 PM Sep 25, 2026 IST
পানিহাটি স্পোর্টিং ক্লাবের মাঠে বিজেপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট নিয়ে জটিলতা তৈরি হয়।
বিধায়ককে 'পাত্তা' না দেওয়ার অভিযোগ রত্না দেবনাথের স্বামীর, ফাইল ছবি

দলের কর্মসূচিতে উপেক্ষিত খোদ বিধায়ক! পানিহাটিরক বিধায়ক রত্না দেবনাথকে (Ratna Debnath) ‘পাত্তা' দেওয়া হয়নি বলে অভিযোগ। তাঁকে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছে, এমনই অভিযোগ তুলে রীতিমতো শোরগোল ফেলে দিলেন রত্নার স্বামী শেখর দেবনাথ। যদিও স্বামীর সঙ্গে একমত নন রত্না। তিনি সাফ জানিয়েছেন, “কোনও অপমানিত হতে হয়নি।” তাহলে কেন এমন অভিযোগ করলেন স্বামী? তার বিশেষ কারণ জানা যায়নি। তবে শেখরবাবুর এই মন্তব্যের জেরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।

রত্নাদেবীর স্বামী শেখর দেবনাথের অভিযোগ, “একজন এমএলএ এখানে এসেছেন, অথচ তাঁকে কোনও পাত্তাই দেওয়া হচ্ছে না। যাঁরা এখানে এসেছেন, তাঁরা হয়তো মনে করছেন এমএলএকে তাঁদের প্রয়োজন নেই, তাঁরা নিজেদের মতো করে চলবেন। কিন্তু তাঁরা বোঝেন না, এমএলএর দরজাটাই আসল দরজা। এটা সবাইকে মনে রাখতে হবে।”

শুক্রবার পানিহাটি স্পোর্টিং ক্লাবের মাঠে বিজেপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন বিধায়ক রত্না দেবনাথ। অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। সেখানেই রত্নাদেবীর স্বামী শেখর দেবনাথের অভিযোগ, “একজন এমএলএ এখানে এসেছেন, অথচ তাঁকে কোনও পাত্তাই দেওয়া হচ্ছে না। যাঁরা এখানে এসেছেন, তাঁরা হয়তো মনে করছেন এমএলএকে তাঁদের প্রয়োজন নেই, তাঁরা নিজেদের মতো করে চলবেন। কিন্তু তাঁরা বোঝেন না, এমএলএর দরজাটাই আসল দরজা। এটা সবাইকে মনে রাখতে হবে।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শুধু বিধায়ককে উপেক্ষার অভিযোগ নয়, যে পানিহাটি স্পোর্টিং ক্লাবের মাঠে বিজেপির ওই কর্মসূচি, তার পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন শেখরবাবু। তাঁর দাবি, “কাদের দায়িত্ব দেওয়া হয়েছে, কখন এবং কীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, তার কৈফিয়ত দিতে হবে। তাঁরা যেভাবে পানিহাটি ক্লাব চালাবেন ভাবছেন, সেভাবে চলবে না।” তবে স্বামীর অভিযোগের সঙ্গে সহমত নন বিধায়ক রত্না দেবনাথ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর সংক্ষিপ্ত বক্তব্য, “না, কোনও অপমানিত হতে হয়নি।” শেখরের অভিযোগের সঙ্গে সুর মেলাননি কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায়ও। তাঁর বক্তব্য, “আমি তো বিধায়িকার সঙ্গেই ছিলাম। কোনও ক্ষোভ দেখিনি। আমি নিজে যা দেখিনি, তা নিয়ে কেন মন্তব্য করব?” সঙ্গে তাঁর দাবি, “বিজেপিতে দরজা আলাদা কিছু হয় না। একসঙ্গেই আমরা চলি সবাই মিলে।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BJP MLAPanihati
Advertisement
Tags :
BJP MLAPanihati

নিয়মিত খবরে থাকতে ফলো করুন