দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bishnupur

পুলিশ হেফাজতে যুবকের রহস্যমৃত্যু! বিষ্ণুপুরে উত্তেজনা, অবরোধ

পুলিশ হেফাজতে যুবকের রহস্যমৃত্যুর অভিযোগ। আর সেই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকা। হেফাজতে মারধরের ফলেই ওই যুবক মারা গিয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ।
Suhrid Das
08:33 PM Sep 07, 2026 IST
পুলিশ হেফাজতে যুবকের রহস্যমৃত্যুর অভিযোগ। আর সেই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকা। হেফাজতে মারধরের ফলেই ওই যুবক মারা গিয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ।
পুলিশ কেন্দ্রের সামনে বিক্ষোভ-অবরোধ। নিজস্ব চিত্র

পুলিশ হেফাজতে যুবকের রহস্যমৃত্যুর অভিযোগ। আর সেই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকা। হেফাজতে মারধরের ফলেই ওই যুবক মারা গিয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ। ঘটনার উপযুক্ত তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি তোলা হয়েছে। আজ, সোমবার তদন্তকেন্দ্রের সামনে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। রাস্তাও অবরোধ করা হয়েছিল।

এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাখরাহাট পুলিশ তদন্তকেন্দ্র। ওই যুবককে পুলিশ হেফাজতে মারধরের অভিযোগ তুলে মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা তদন্তকেন্দ্রের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। বাখরাহাট মোড়ে বাখরাহাট-ঠাকুরপুকুর রোড অবরোধ করা হয়। পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় ধরে আনা ওই যুবকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছিল তাকে। আচমকাই অসুস্থ হয়ে পড়ে যুবক এবং হৃদরোগে আক্রান্ত হয়। পরে তার মৃত্যু হয়। হেফাজতে অত্যাচারের অভিযোগ সম্পূর্ণ রটনা বলেই পুলিশ জানিয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মৃত যুবকের প্রতিবেশী তরুণ কর জানান, সোমবার বিকেলে বাড়ির সামনের রাস্তা তৈরির বিষয়ে খোঁজখবর নিতে বছর ৪৫ বছরের পালান রায় স্থানীয় বিজেপি নেতার কাছে গিয়েছিলেন। সেসময় দু'জনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পালান বিজয়কে ঘুঁসি মারেন বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ পালানকে তদন্তকেন্দ্রে  নিয়ে যায়। প্রতিবেশী তরুণ কর ও অভিজিৎ মালের দাবি, বুকে পেসমেকার বসানো ছিল পালানের। বুকে যন্ত্রণা হওয়ায় হাসপাতালে আগে নিয়ে যেতে বলা হলেও পুলিশ সে কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ। হেফাজতেই তাঁর উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। যদিও পুলিশ সেই কথা মানতে রাজি নয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BishnupurSouth 24 parganas
Advertisement
Tags :
BishnupurSouth 24 parganas

নিয়মিত খবরে থাকতে ফলো করুন