দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
NCPI

'অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে', বিজেপির প্রশংসায় সাংসদ শর্মিলা

পূর্বস্থলীতে শারদ সম্মান ও বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।
Jaba Sen
08:27 PM Nov 02, 2026 IST
পূর্বস্থলীতে শারদ সম্মান ও বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।
পূর্বস্থলীতে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের প্রশংসায় সাংসদ শর্মিলা। নিজস্ব ছবি।

বিজেপির ডবল ইঞ্জিন সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূলত্যাগী সাংসদ শর্মিলা সরকার। রবিবার রাতে পূর্বস্থলীতে শারদ সম্মান, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “আমি জানি অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করা হয়েছে। সেই সরকার আসার পর থেকে প্রচুর কাজ করছে মানুষের জন্য। শুরুটা খুব ভালো করেছে। আশা করব যেহেতু আমাদের ডবল ইঞ্জিন সরকার হয়েছে, তাই আরও বেশি করে আমাদের প্রত্যেকে তার উপকার পাবেন। সেই সুফল নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।” পূর্বস্থলীর এই মঞ্চে শর্মিলার পাশেই ছিলেন বিজেপি বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়।

গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রথমবার জয়লাভ করেন শর্মিলা। ছাব্বিশের নির্বাচনে রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর দল ত্যাগ করে এনসিপিআইতে (NCPI) যোগ দেন। শর্মিলা-সহ এনসিপিআইতে যোগ দেওয়া তৃণমূলত্যাগী সাংসদরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে সমর্থনের কথা জানিয়েছেন। পুজো কমিটির শারদ সম্মান অনুষ্ঠান মঞ্চ থেকে সাংসদের অভিযোগ, বিগত বাম ও তৃণমূল সরকারের আমলে রাজ্যের যে উন্নয়ন হওয়া দরকার ছিল তা হয়নি। বাংলায় উন্নয়ন না হওয়া নিয়ে তৃণমূল সরকারের নাম সরাসরি মুখে না নিলেও বাম সরকারকে তুলোধনা করেন তিনি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

পাশাপাশি পরোক্ষভাবে তৃণমূল সরকারেরও নিন্দায় সরব হন শর্মিলা। তিনি জানান, ব্রিটিশ শাসনের সময়ে কলকাতা দেশের রাজধানী ছিল। পশ্চিমবঙ্গের একটা গুরুত্ব আছে। কিন্তু বাম আমলের পর থেকে কোনও সরকারের আমলেই রাজ্যের গুরুত্ব মর্যাদা পায়নি। শর্মিলার কথায়, “ বাম আমল থেকে শুরু করে তার পরবর্তীকালে আমরা দেখেছি বঙ্গে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। সুতরাং আমরা চাইছি ডবল ইঞ্জিন সরকারের সুফলটা যেন আমরা পাই।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
NCPIPurbasthali
Advertisement
Tags :
NCPIPurbasthali

নিয়মিত খবরে থাকতে ফলো করুন