দিঘার সৈকতে আর নয় হকার! পর্যটকদের সুবিধায় বড় পদক্ষেপ পর্ষদের
Kousik Sinha
দিঘার (Digha) সৈকতপাড়ে আর জিনিসের পসরা নিয়ে বসা যাবে না। সৈকত শহরকে পর্যটকবান্ধব করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। প্রতিনিয়ত দিঘায় বাড়ছে পর্যটকদের ভিড়। শনি-রবি হোক কিংবা লম্বা ছুটি। বাংলার তো বটেই, দেশ-বিদেশের পর্যটকরাও ভিড় জমান এই সৈকত শহরে। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই দিঘার সমুদ্র সৈকত হকার-মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে উন্নয়ন পর্ষদ। ইতিমধ্যে এই বিষয়ে স্পষ্ট করে সমুদ্রে কিংবা সমুদ্রের ধারে ব্যবসা করেন, তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক ধুমাল প্রতীক অশোক বলেন, "দিনে দিনে দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। সৈকত সরণী দিয়ে চলাফেলা করতে অসুবিধার অভিযোগ করে আসছিলেন পর্যটকরা। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে সমুদ্র সৈকতে চলাফেরা করতে পারেন, তার জন্য এই উদ্যোগ।"
প্রশাসনের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার থেকেই এহেন নির্দেশ কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে আর দিঘার সমুদ্র সৈকতে ব্যবসা করতে দেওয়া হবে না। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটক এবং দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। সৈকতপাড়ে পর্যটকদের চলাফেরার সুবিধার্থে দিঘায় হকারদের বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে পর্ষদ কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক তথা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক ধুমাল প্রতীক অশোক বলেন, "দিনে দিনে দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। সৈকত সরণী দিয়ে চলাফেলা করতে অসুবিধার অভিযোগ করে আসছিলেন পর্যটকরা। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে সমুদ্র সৈকতে চলাফেরা করতে পারেন, তার জন্য এই উদ্যোগ।" বলে রাখা প্রয়োজন, রাজ্যের শুভেন্দু অধিকারীর সরকার দিঘা, শঙ্করপুরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। একদিকে মুম্বইয়ের ধাচে মেরিন ড্রাইভ, অন্যদিকে সৈকত শহরকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে এটি একটি উল্লেখযোগ্য একটি পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।